ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

মোদিকে ঘিরে বিকৃত ছবি-ভিডিও, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ১৩:২৮
আপডেট  : ৩১ জুলাই ২০২৬, ১৩:২৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তি ও পেজ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সম্পাদিত ও আপত্তিকর ভিডিও এবং বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ কর্মসূচির সময় এসব পোস্ট প্রকাশিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরির সময় বিজেপির তেলেঙ্গানা শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সেলের সদস্য টি. সাইকিরণ গৌড় ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক আপত্তিকর পোস্ট ও ছোট ভিডিও দেখতে পান। পরে একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, এসব পোস্ট ও ভিডিও প্রধানমন্ত্রীকে অপমান করেছে এবং দেশের ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর বার্তা ছড়িয়েছে। পাশাপাশি এগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াতে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০টি পোস্ট ও ছোট ভিডিওর ঠিকানা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পরিচালনাকারীদের পরিচয় শনাক্ত এবং মেটার সহযোগিতায় তাদের তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, আপত্তিকর ও বিকৃত ভিডিওগুলো প্ল্যাটফর্মে প্রকাশিত থাকতে দেওয়ায় মেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানার সহকারী উপপরিদর্শক কে. হরি রাম তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেন।

পরে মামলার তদন্তভার দেওয়া হয়েছে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানার পরিদর্শক পি. জয়শঙ্করের কাছে। তিনি এ বিষয়ে পরবর্তী তদন্ত পরিচালনা করবেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায়ও কেন্দ্রীয় সরকারের প্রশ্নের মুখে পড়ে মেটা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিয়ে মোদির ভিডিওটি সাময়িকভাবে দেখা যাচ্ছিল না।

এ ঘটনায় ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে ব্যাখ্যা চায়।

পরে মেটা জানায়, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই প্রকাশিত ওই ভিডিওটি ছিল নিট-২০২৬ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির ৩৬ দিনের শিক্ষার্থী আন্দোলনের সময় তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বার্তা।

সূত্র: জি নিউজ

আফ্রিকা থেকে হাজারো অভিবাসীর ইউরোপে ঢোকার চেষ্টা

আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপের দেশ স্পেনে প্রবেশের চেষ্টা করেছেন হাজারো অভিবাসী। গত এক সপ্তাহের বেশি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুই কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন

চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং বিমান সংস্থা মাহান এয়ারকে পণ্য বিক্রি, লজিস্টিক ও

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

মোদিকে ঘিরে বিকৃত ছবি-ভিডিও, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা

আফ্রিকা থেকে হাজারো অভিবাসীর ইউরোপে ঢোকার চেষ্টা

জুলাইয়ের অর্জন কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

মরিচের কেজি ৪০০, পেঁয়াজ-ডিম-সবজির দাম আরও বেড়েছে

চাকরিতে প্রতি পদে প্রতিযোগী ৬৬ শতাংশ বেড়ে ২৮৭ জন: বিআইডিএস গবেষণা

চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা

পাটোয়ারী-সারজিসদের বিরুদ্ধে হত্যাচেষ্টা-ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদলের

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী