ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯

ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভূ-রাজনীতির কোনও প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, এসব নিয়ে আমরা আলোচনা করিনি। বৈঠকে ভারত ও চীনের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, খুব ভালো আলোচনা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা এক বৈঠকে সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই তাদের সঙ্গে সম্পর্কটা রাখছি, এগিয়েই যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস সংকটের বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি।

এ সময় মিয়ানমার-চীন করিডোর নিয়ে আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি তা নাকচ করেন।

র‍্যাবের ওপর মার্কিন স্যাংকশন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। তবে আজ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া সেতু অপসারণের প্রস্তুতিমূলক কাজ চলায় আশুলিয়া নৌপথে চলাচলকারী সব

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রক্টরের পর এবার জাবিতে ৪ সহকারী প্রক্টরের একযোগে পদত্যাগ

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

৩১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী