ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

পে স্কেলের আনুষঙ্গিক কাজ শেষ হলেই মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৪:৫০

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আনুষঙ্গিক কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বেতন কাঠামোর অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হলেও সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে পে-স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই।

পে-স্কেল নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দুই দিন পরপর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে একেক গণমাধ্যম একেকভাবে সংবাদ প্রচার করছে, করুক। আমি একবারেই কথা বলব।’

আমার বার্তা/এমই

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে শুরু

খাদ্য মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি নিম্নআয়ের মানুষের ওপর: সিপিডি

গত চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা ভূমি

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজে আইনের শাসন থাকলে অপরাধীচক্র গড়ে উঠত না: রিজভী

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার লক্ষ্য

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

খাদ্য মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি নিম্নআয়ের মানুষের ওপর: সিপিডি

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার

দেশের স্বাস্থ্যকর্মীদের মান-সংখ্যা বাড়াতে হবে: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারী

পে স্কেলের আনুষঙ্গিক কাজ শেষ হলেই মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন: অর্থমন্ত্রী

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

জনগণের সঙ্গে বেইমানি করব না, ভয়ভীতিতেও পিছু হটব না: জামায়াত আমির

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল

হজের খরচ কমাতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

শাপলা হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল 

খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী