ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

গৃহবন্দিই থাকছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো

সর্বোচ্চ আদালতের আদেশ
আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৪:৩৮

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইল বলসোনেরোকে গৃহবন্দিত্ব অব্যাহত রাখার আদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ৭১ বছর বয়সী বলসনেরোর শারীরিক অসুস্থতার জন্যই এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী প্রার্থী এবং প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে ক্যু করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন বলসোনেরো। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর ২৭ বছর কারবাসের সাজা প্রদান করা হয় তাকে। পরে সুপ্রিম কোর্টে তার আইনজীবীরা আপিল করলে সর্বোচ্চ আদালতও নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন।

২০২৫ সালের নভেম্বর থেকে কারাগারে সাজা খাটছিলেন বলসোনেরো। তবে ২০২৬ সালের মার্চে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে ৯০ দিনের গৃহবন্দিত্বের আদেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

সেই মেয়াদ সম্প্রতি শেষ হয়ে যাওয়ায় তা আরও বৃদ্ধির আদেশ চেয়ে আবেদন করেছিলেন বলসোনেরোর আইনজীবীরা। আবেদনে তারা বলেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলার সময় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলসোনেরো। তারপর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আবেদনে আরও বলা হয়, বলসোনেরোর এখন চিকিৎসা প্রয়োজন এবং কারাগারে না থেকে বাড়িতে থাকলেই তিনি যথাযথ চিকিৎসা পাবেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে গতকাল শুক্রবার এ রায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস।

রায় ঘোষণার সময় বিচারপতি বলেন, “আসামি গত ৯০ দিনের গৃহবন্দিত্বকালে কোনো অসদাচরণ করেননি। আদালত মনে করছে, এই মুহূর্তে তার মানবিক গৃহবন্দিত্ব অব্যাহত রাখা যুক্তিসঙ্গত, সঠিক এবং যথাযথ।”

সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন

আমার বার্তা /জেএইচ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

সৌদি আরবের ওপর কোনো হামলার চেষ্টা ও ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘন করলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

ভারতের দক্ষিণাঞ্চলীয়র রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ার

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভক্তদের হাতে বিপুলসংখ্যক লাল পতাকা

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর