ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

শিখায় স্মরণ,গানে দ্রোহ জুলাই শহিদদের প্রতি কুবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

কুবি প্রতিনিধি:
০৪ জুলাই ২০২৬, ১১:০৬

জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তাঁদের স্মৃতিকে অম্লান রাখার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি।

শনিবার (৪ জুলাই) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, কুবি ছাত্রশক্তির আরাফ ভূইয়া, আবরার ফাহিম, নাইম ভূইয়া সহ অনেকে।

শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়ে 'মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান' গানটি পরিবেশন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলে "একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার", "স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না", "দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত" শ্লোগান দেন।

এডভোকেট তরিকুল ইসলাম বলেন, 'জুলাই গণভ্যুত্থানের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যলয়ে হলেও এই আন্দোলনকে বেগবান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মূলত ১১ জুলাই যখন কুবি শিক্ষার্থীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে তখন থেকে সারাদেশের মানুষ একযোগে আন্দোলনে অংশগ্রহণ করা শুরু করে।'

তিনি আরো বলেন, '২০২৪ এর ১লা জুলাই শুরু হওয়া এই আন্দোলন এখনো চলমান রয়েছে। যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সংস্কারের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন এই আন্দোলন বজায় থাকবে।'

নাবিদ নওরোজ শাহ বলেন, ২০২৪ সালে যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেই চিন্তাটা মাথায় রেখেই জুলাইকে স্মরণ করে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আমার বার্তা /জেএইচ

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

টেলিগ্রাম গ্রুপে নিষিদ্ধঘোষিত একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের

বাকৃবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের হাব, জোরদার হবে শিক্ষা-গবেষণা সহযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনের চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (সিএইউ) কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের দীর্ঘ ১৫ বছরের গবেষণার ফল হিসেবে উদ্ভাবিত হয়েছে নতুন একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর