ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৩:৩১

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছেন বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছাতে ইরান ‘মুখিয়ে আছে’ বলেও দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সাউথ ডাকোটা অঙ্গাজ্যে মাউন্ড রুশমোর জাতীয় স্মৃতিসৌধের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রদত্ত ভাষণে তিনি বলেন. “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছি। আমরা দু’টি বিশ্বযুদ্ধ দেখেছি। তারপর শীতল যুদ্ধের জয়ী হয়ে যুক্তরাষ্টের শত্রুদের ইতিহাসের গভীরে নিক্ষেপ করেছি।”

“আমরা ভেনেজুয়েলাকে এক দিনে পরাজিত করেছি। ইরানের দফারফা করেছি। তারা একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে। মনেপ্রাণে একটি চুক্তি চায় তারা। আমরা তাদের জানাজা ও শোকের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”

যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে পুরোনো গণতান্ত্রিক দেশ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “আগামীকাল ৪ জুলাই আমরা ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমরা এই পৃথিবীর সবচেয়ে মুক্ত, স্বাধীন মানুষ। যুক্তরাষ্ট্রের সংবিধান এই বিশ্বের সবচেয়ে ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধু এবং নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

খামেনি নিহত হওয়ার পর তার দেহ ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছিল। এবার তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। এ উপলক্ষে আজ ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৬ দিন রাষ্ট্রীয় উদ্যোগে শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। - সূত্র : আনাদোলু এজেন্সি

আমার বার্তা /জেএইচ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

সৌদি আরবের ওপর কোনো হামলার চেষ্টা ও ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘন করলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

ভারতের দক্ষিণাঞ্চলীয়র রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ার

গৃহবন্দিই থাকছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইল বলসোনেরোকে গৃহবন্দিত্ব অব্যাহত রাখার আদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভক্তদের হাতে বিপুলসংখ্যক লাল পতাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর