ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বিবিসির অনুসন্ধান

ভারতে ইনস্টাগ্রামের আড়ালে ভয়াবহ অন্ধকার জগৎ

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১২:৪২

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক অনুসন্ধানে। তদন্তে দেখা যায়, এসব বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে নেওয়া হচ্ছে, যেখানে অল্প টাকার বিনিময়ে অবৈধ কনটেন্ট বিক্রির প্রস্তাব দেওয়া হয়।

শুক্রবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসির অনুসন্ধানে জানা যায়, ভারতে একটি ছদ্মনামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট অনুসরণ করার পর অল্প সময়ের মধ্যেই ওই অ্যাকাউন্টে প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফির পাশাপাশি শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টের বিজ্ঞাপন দেখা যায়। এসব বিজ্ঞাপনে টেলিগ্রাম চ্যানেলের লিংকও যুক্ত ছিল।

বিবিসি একটি বিজ্ঞাপন ইনস্টাগ্রামে রিপোর্ট করলে প্রথমে মেটার স্বয়ংক্রিয় পর্যালোচনা ব্যবস্থা জানায়, সেটি তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। তবে পরবর্তীতে অনুসন্ধানের পর মেটা একাধিক বিজ্ঞাপন সরিয়ে ফেলে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করে এবং কিছু ক্ষতিকর লিংক ব্লক করে।

মেটা এক বিবৃতিতে জানায়, শিশুদের যৌন শোষণ একটি জঘন্য অপরাধ এবং এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। কোম্পানির দাবি, তাদের পর্যালোচনা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয় এবং নীতিমালা লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ২০২৫ সালে সন্দেহজনক আচরণের কারণে ৪০ লাখের বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলেও তারা জানায়।

টেলিগ্রাম জানিয়েছে, চলতি বছরে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ২ লাখ ৭৪ হাজারের বেশি গ্রুপ ও চ্যানেল সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিবিসির অভিযোগ করা দুটি চ্যানেলের মধ্যে একটি বন্ধ হলেও অন্যটিতে নতুন কনটেন্ট প্রকাশ অব্যাহত ছিল।

বিবিসির অনুসন্ধানে আরও উঠে আসে, পরীক্ষামূলক অ্যাকাউন্টটিতে প্রায় ৩০টি শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন এবং প্রায় ২০টি প্রাপ্তবয়স্ক পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছিল।

ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুর এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, কোনো প্ল্যাটফর্ম যদি অপরাধমূলক কনটেন্ট থেকে আর্থিকভাবে লাভবান হয়, তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। প্রয়োজনে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ফেসবুকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান বোল্যান্ড বলেন, ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে ইনস্টাগ্রামের অ্যালগরিদম আরও চরম ও প্রলুব্ধকর কনটেন্ট সামনে নিয়ে আসে। পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ না থাকলে এমন অপব্যবহারের ঝুঁকি থেকেই যায়।

আমার বার্তা /জেএইচ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

সৌদি আরবের ওপর কোনো হামলার চেষ্টা ও ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘন করলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

ভারতের দক্ষিণাঞ্চলীয়র রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ার

গৃহবন্দিই থাকছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইল বলসোনেরোকে গৃহবন্দিত্ব অব্যাহত রাখার আদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভক্তদের হাতে বিপুলসংখ্যক লাল পতাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর