ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি ৩টি স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান; নতুন এই প্রস্তাবের একটি পর্যায় নিয়ে আপত্তি আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

কয়েক দিন আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ৩ স্তরের নতুন একটি শান্তি প্রস্তাব হস্তান্তর করেছে ইরান। নতুন সেই প্রস্তাবের বলা হয়েছে, প্রথম স্তরে ইরান এবং লেবাননে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এই দুই দেশে আর মার্কিন কিংবা ইসরায়েলি হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয় স্তরে ইরানের বন্দরগুলো এবং হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেবে এবং প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো গঠন করা নিয়ে আলোচনা চলবে।

তৃতীয় পর্যায়ে বলা হয়েছে, যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

এই বিষয়টি নিয়েই মূল আপত্তি প্রেসিডেন্ট ট্রাম্পের। কারণ তিনি চাইছেন, আগে পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হবে— তারপর ইরানি বন্দরগুলো এবং হরমুজ থেকে মার্কিন অবরোধের প্রসঙ্গ আসবে।

গতকাল বুধবার এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “তারা (ইরান) একটা মীমাংসায় পৌঁছাতে চায়। তারা চায়, আমি যেন হরমুজ থেকে মার্কিন প্রহরা প্রত্যাহার করি। তবে আমি এটা চাই না। আগে (পরমাণু প্রকল্প নিয়ে) সমঝোতা হবে— তারপর অন্য সবকিছু। ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হবে— এটা আমি কোনোভাবেই চাই না।”

গত ১২ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি এবং কোনো ইরানি জাহাজ যেন হরমুজ প্রণালি পেরিয়ে সাগরে যেতে না পারে— সেজন্য প্রণালির চারপাশে কঠোর প্রহরা জারির নির্দেশ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেও এ প্রহরা জারি আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মতে— ইরানে বোমাবর্ষণের চেয়েও এই অবরোধ-প্রহরা অনেক বেশি কাজে দিচ্ছে।

“এই অবরোধ এমনকি বোমাবর্ষণের চেয়েও বেশি কাজে দিচ্ছে। তারা দমবন্ধকর অবস্থায় পৌঁছাচ্ছে এবং যদি অনড় অবস্থায় থাকে— তাহলে সামনে আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য। তারা কোনোভাবেই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না।”

“এখন প্রশ্ন হলো, এই অবস্থা আর কতদিন চলবে কিংবা তারা আর কতদূর যেতে পারবে। আমি বলতে পারি, এই মুহূর্তে আমরা যেখানে আছি— তারা যদি পরমাণু অস্ত্রের অধিকারী না হওয়ার ব্যাপারে ঐকমত্যে না পৌঁছায়— তাহলে কোনো ইস্যুতে কোনো অগ্রগতি হবে না”, এক্সিওসকে বলেছেন ট্রাম্প। - সূত্র : এক্সিওস

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

বাংলাদেশ সীমান্ত বরাবর নদী তীরবর্তী অঞ্চলে কুমির ও বিষধর সাপ ছাড়তে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা ৩০০ দিনেরও বেশি মোতায়েন থাকার পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ যাচাইয়ে উপদেষ্টার নেতৃত্বে কমিটি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?