ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

পতিত সরকার অর্থ পাচারের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৬:৫৯

আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে এবং দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। জনগণের অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। পতিত সরকার সমাজকে অচল করে দিয়েছে, সংস্কৃতিকে বিলুপ্ত করেছে এবং শিক্ষা খাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমরা সেখান থেকে দেশকে পুনরুদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছি।

তিনি বলেন, পতিত সরকার শুধু অর্থ পাচার করেই ক্ষান্ত হয়নি; ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য শিক্ষা খাতকে ধ্বংস করেছে। তারা রেখে গেছে শুধু কিছু ভবন। একই সঙ্গে যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। পরিকল্পিতভাবে একটি জাতিকে শেষ করার জন্য যা যা করা প্রয়োজন, তারা তা করেছে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, পতিত সরকার বাংলার মানুষের স্বাধীনতা হরণ করেছে এবং তাদের অধিকার পিষ্ট করেছে। রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহারের মাধ্যমে এসব করা হয়েছে। অথচ রাষ্ট্র হওয়ার কথা ছিল নাগরিকের। তারা আমাদের জন্য মাদকাসক্ত, বেকার ও পঙ্গু একটি যুবসমাজ রেখে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করা হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নেও সরকার কাজ করছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-আর-রশিদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

এসময় জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়াসহ পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট)

ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চার পুরুষ ও এক নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশে পুশইনের

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৭: স্বাস্থ্য অধিদপ্তর

পতিত সরকার অর্থ পাচারের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৫ লাখ টাকা

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষা-স্বাস্থ্য-জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়ার না থাকার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে মেসিকে ঘিরে আত্মঘাতী হামলার টার্গেট, হুমকিতে ছিলেন অন্যরাও

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে

একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

গোপন বন্দিশালায় নির্যাতন করা হয় তারেক রহমানকে: চিফ প্রসিকিউটর

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী