ই-পেপার শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ০৯:৫১

ইনস্টাগ্রামে হঠাৎ করে অচেনা বা সন্দেহজনক ফলোয়ারের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। এই ভুয়া বা বট অ্যাকাউন্টগুলো শুধু ফলোয়ার তালিকা ভরাটই করে না, বরং অ্যাকাউন্টের নিরাপত্তা ও এনগেজমেন্টেও খারাপ প্রভাব ফেলে। এই সমস্যা দূর করতে ইনস্টাগ্রামে বিশেষ সুবিধা রয়েছে, যার মাধ্যমে সহজেই সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করে সরিয়ে দেওয়া যায়।

ইনস্টাগ্রামে স্প্যাম অ্যাকাউন্টগুলোকে ফলোয়ার তালিকার মধ্যে সম্ভাব্য স্প্যাম বা পটেনশিয়াল স্প্যাম নামে আলাদা করে দেখানো হয়। এটি দেখতে প্রথমে নিজের প্রোফাইলে গিয়ে ফলোয়ার্স তালিকায় ট্যাপ করে সেই অপশনটি খুলতে হবে। এখানে প্রতিটি অ্যাকাউন্ট যাচাই করে সন্দেহজনক মনে হলে তা ডিলিট করা যায়। একাধিক স্প্যাম অ্যাকাউন্ট একসঙ্গে সরাতে চাইলে ফলোয়ার্স তালিকা থেকে রিমুভ অল স্প্যাম ফলোয়ার্স অপশনে ক্লিক করে এক ক্লিকেই সব সন্দেহজনক ফলোয়ার একসঙ্গে ডিলিট করা সম্ভব। যাদের এভাবে সরিয়ে দেওয়া হয়, তাদের কাছে কোনো নোটিফিকেশন যায় না।

ব্যবহারকারীরা চাইলে ইনস্টাগ্রামের স্প্যাম ফিল্টার ফিচারটি চালু বা বন্ধও করতে পারেন। এর জন্য প্রোফাইল থেকে মেনুতে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি খুলে ফলোয়ার্স অপশনে গিয়ে ফিল্টার স্প্যাম ফলোয়ার্স অপশনটি অন বা অফ করা যায়। এতে সন্দেহজনক অ্যাকাউন্টগুলো আলাদা করে শনাক্ত করা আরও সহজ হয়। এছাড়া অ্যাকাউন্ট প্রাইভেট থাকলে প্রোফাইল থেকে ফলোয়ার্স তালিকা খুলে নির্দিষ্ট কোনো ব্যক্তির নামের পাশে থাকা রিমুভ অপশনে ক্লিক করে তাকে সহজেই তালিকা থেকে বাদ দেওয়া যায়।

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়, ছবি, ভিডিও, নথি, ভয়েস মেসেজ থেকে শুরু করে

নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ আনলো গুগল

দীর্ঘ প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন করছে গুগল। গুগলের মডেল লাইনআপের

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অক্টোবরে প্রকাশের পরিকল্পনা করেছিল ওপেনএআই। তবে নিরাপত্তা পরীক্ষায় মডেলটির

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে তিনটি প্রতিষ্ঠানের ব্যক্তিগত কম্পিউটার ব্যবস্থায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই ২৮ বছরে উদযাপনে বর্ণিল আয়োজন

অসুস্থ ব্যক্তির ইশারায় সালাত আদায়    

আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কলেজ শিক্ষক

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী

দেশে ভূমিকম্প অনুভূত 

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা

এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রক্ষকই যখন ভক্ষক: পুলিশ ও পাট-ক্রয় কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদ, ক্ষুব্ধ এলাকাবাসীর জোর তদন্তের দাবি

ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন