ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫

আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ● ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৩ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।

১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।

১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।

১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।

১৯০৫ - আটলান্টা জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম

১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।

১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।

১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯১৭ -বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।

১৯১৮ - সুরসাগর জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷

১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।

১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।

১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।

১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।

১৯৯৫ - মোস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।

১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।

১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।

১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।

১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।

২০১৭ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

৫ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ● ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২২ রবিউল আউয়াল ১৪৪৮।

৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ● ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২০ রবিউল আউয়াল ১৪৪৮।

২ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ● ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ রবিউল আউয়াল ১৪৪৮।

৩১ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ● ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ রবিউল আউয়াল ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

দেশের বাজারে ভরিতে সোনার গহনার দাম কমলো ২২১৬ টাকা

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত