ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের হামলার পর হয় ক্ষতিগ্রস্ত
আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ তিনটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। তারা জানায়, ইরানের বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানিদের তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে।

ওমান উপসাগরে ইরানের ট্যাংকার ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।

আজ রোববার সকালে প্রকাশিত এ ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া ট্যাংকারটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।

এক্সে এ নিয়ে বিবৃতিতে সেন্টকম বলেছে, “মার্কিন সামরিক বাহিনীর সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে (ইরানের) এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে এটি।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর টানা ৪০ দিন যুদ্ধ হয় তাদের মধ্যে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলে আসছে ইরানের নৌবাহিনীকে তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং তাদের বেশিরভাগ জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকম মূলত আবারও সেই দাবিটি পুনর্ব্যক্ত করেছে যে, তারা আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজকে ডুবিয়ে দিয়েছিল, সেগুলোর সঙ্গে নতুন করে এ ট্যাংকারটি যুক্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের তিনটি যুদ্ধজাহাজ ও অনুমতিবিহীন রুটে চলায় হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

গতকাল ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। দেশটি দাবি করে, বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জেরে তাদের তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে। ইরানের নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। সূত্র: আলজাজিরা

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদকের উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে সারাহ খলিফা নামে এক টেলিভিশন উপস্থাপকসহ

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

ভারতের মহারাষ্ট্রে আগামী মাসে হবে নবরাত্রি উৎসব। আর এই উৎসবের গার্বা ও দান্দিয়া ইভেন্ট থেকে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠকেও যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি নেই

ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি উদ্যোগ নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

দেশের বাজারে ভরিতে সোনার গহনার দাম কমলো ২২১৬ টাকা

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত