ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

ভবন নির্মাণেও রয়েছে ভয়াবহ অনিয়ম 
এ আর মোল্লা:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬
আপডেট  : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫

★ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নকশা জমা না দিয়েই বহুতল ভবন নির্মাণ।

★ নোটিশ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে, ইমারত পরিদর্শক তারিফ।

★ এটি ' সরকারি কর্মচারী আইন' এবং 'দূর্নীতি দমন কমিশন (দূদক) আইন' অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, অপরাধ বিশেষজ্ঞ নূর হাকিম।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক শহীদ রেজার বিরুদ্ধে আবাসন নির্মাণ ব্যবসার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, চাকুরি বিধিমালা উপেক্ষা করে বোনের নামে হোমস এন্ড হার্ট লিমিটেড নামক একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান খুলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় আবাসন নির্মাণ ব্যবসা করে চলেছেন। এমনকি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নকশা জমা না দিয়েই বহুতল ভবন নির্মাণকাজ এগিয়ে নিয়েছেন অনেকদূর।

সরেজমিনে শহীদ রেজার নির্মাণাধীন আরএস দাগ নং-২২৩০২২৩১.২২৩৮.২২৩৯.২৩৪০.২৩০৩.২২৩৬.(P), এমএস দাগ নং-১৩৬৮৮.১৩৭১৩.১৩৭১৪.১৩৭১৫.(P), কাদেরাবাদ হাউজিং মেইন রোড কাটাসুর মোহাম্মদপুর ঢাকায় অনুসন্ধান করে দেখা যায়, ভবনটির নকশার স্মারক নাম্বার ২৫.৩৯০০০০.১১৪.৩৩.০১১.২২, তারিখ ০২/০৩/২০২৩। এছাড়া ভবনটিতে জি+৯ ও প্রতি তলায় ৭২৮.৬৯ বর্গমিটার নির্মাণের অনুমোদন রয়েছে। বাস্তবে ভবনটিতে ডেভিয়েশন করে প্রতি তলায় অনেক বেশি বর্গমিটার নির্মাণ করা হয়েছে। এমনকি আলো-বাতাস চলাচল ও দূর্যোগের সময় উদ্ধার তৎপরতার জন্য পর্যাপ্ত ফাঁকা জয়গা বা ভয়েড রাখা হয়নি।

অনুসন্ধানে আরও জানা যায়, ভবনটিতে নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ভবন নির্মাণে অনুমোদিত নকশার বাইরে গিয়ে বা ডেভিয়েশন করে প্রতি তলায় বর্গমিটার (আয়তন) বাড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সম্পূর্ণ অনিরাপদ। নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের মতে, এই ধরনের অনিয়ম ভবনের কাঠামোগত স্থায়িত্বকে মারাত্নকভাবে হুমকির মুখে ফেলে এবং বড় ধরনের দূর্ঘটনার পথ তৈরি করে।

ভবনটি ব্যাপারে দায়িত্বশীল কর্মকর্তা ইমারত পরিদর্শক তারিফ বলেন, নকশা চেয়ে নোটিশ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক হয়ে আবাসন নির্মাণ ব্যবসা করার ব্যাপারে অপরাধ বিশেষজ্ঞ নূর হাকিম বলেন, এই ধরনের অননুমোদিত ব্যবসা মূলত অবৈধ উপায়ে অর্জিত অর্থ (যেমন: ঘুস বা অনুপার্জিত আয়) বৈধ করার বা লুকাতে "শিল্ড" বা ঢাল হিসেবে ব্যবহৃত হয়। এটি 'সরকারি কর্মচারী আইন' এবং 'দূর্নীতি দমন কমিশন (দূদক) আইন' অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ভবনের অনিয়মের ব্যাপারে মুখ না খুললেও আবাসন ব্যবসার কথা শহীদ রেজা অস্বীকার করে বলেন, এটি আমার বোনের ব্যবসা আমি শুধু এখানে একটি ফ্ল্যাট কিনেছি। কিন্তু হোম এন্ড হার্ট লিমিটেডের ম্যানেজার মোঃ মোকসেদ আহমেদ বলেন, এটি বাংলাদেশ ব্যাংকের পরিচালক শহীদ রেজার নিজের প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশ ব্যাংকে চাকুরি করেন বিধায় প্রতিষ্ঠানটি তার বোনের নামে করেছেন। তবে সবকিছু তিনিই দেখাশোনা করেন।

শহীদ রেজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনায় ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। যমুনা রেলসেতু, কালুরঘাট

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

ঢাকার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা প্রতিদিন

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে নকশা বহির্ভূত অংশ পুনরায় নির্মাণ করার অভিযোগে

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

★ ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার নকশার অনুমোদন দেয়না, সূত্র রাজউক। ★ এটি ফৌজদারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

দেশের বাজারে ভরিতে সোনার গহনার দাম কমলো ২২১৬ টাকা

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত