ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে হেরেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। বাংলাদেশি স্পিনারের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল তারা

সরাসরি ফাইনালে খেলার লক্ষ্যে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর প্রথম কোয়ালিফায়ার খেলবে গায়ানা। এই দলটির কাছেই লিগে প্রথম হার দেখেছিল তারা। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দেওয়ার আগে বার্বাডোজের কাছে ৬ উইকেটে হার দেখল মিরাজদের দল।

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল গায়ানা। তৃতীয় ওভারে ১৫ রানের মধ্যে তিন উইকেট হারালে গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বাঁধেন মিরাজ। তারা দুজনে ২৩ রান তুলে বিচ্ছিন্ন হন। ২৪ রানে ফিলিপস আউট হন এবং গায়ানার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও ছিল সেটি।

মিরাজ দলের বিপর্যয় ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারেননি। তার ১৮ রান দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। ২৪ বলের ইনিংসে ছিল একটি করে চার ও ছয়। শেষ দিকে রোমারিও শেফার্ড ও ইমরান তাহির ৩১ রানের সর্বোচ্চ জুটি গড়েন। ২২ রানে শেষ ব্যাটার হিসেবে থামেন শেফার্ড। ১৮.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় গায়ানা। এএম গজনফার ও জোহান লেইন তিনটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ৩৬ রানে তৃতীয় উইকেট হারায় বার্বাডোজ। এর মধ্যে পাওয়ার প্লের শেষ ওভারে মিরাজ বল হাতে সাফল্য পান। কুইন্টন ডি ককের অফস্টাম্প ভেঙে দেন এই অফস্পিনার। তারপর ১২তম ওভারে শ্যাডর‌্যাক ডেসকার্টেকে ৩২ রানে নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। ততক্ষণে জয়ের ভিত তৈরি করে ফেলে বার্বাডোজ।

মিরাজ এই ম্যাচে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রে আছেন তিনি। ৪৪ রানে অপরাজিত থেকে গায়ানার হার নিশ্চিত করেন ব্র্যান্ডন কিং। ১৪.৫ ওভারে বার্বাডোজ ৪ উইকেটে ১০০ রান করে।

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না হুলিয়ান আলভারেজের। দলবদলের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

ঘটনাবহুল টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই (৩-০) করেছে ইংল্যান্ড। বাবর আজমের দল ৬ ইনিংসের মাঝে কেবল

ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে

রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স জাতীয় দল– কোনো জার্সিতে গত মৌসুমে শিরোপার স্বাদ পাননি কিলিয়ান এমবাপে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

সেদিন ছিল মৃত্যুর রাত!

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু

শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর