ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না: ইরানি প্রেসিডেন্ট

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সৌদির সঙ্গে হুথিদের সমস্যা রয়েছে। কিন্তু সৌদির বিরুদ্ধে ইরান কোনো যুদ্ধ করছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে মাসুদ পেজেশকিয়ান বলেন, “সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না। হুথিদের (সৌদির সঙ্গে) নিজস্ব ইস্যু আছে। আমি বারবার বলেছি, এই অঞ্চলের সব দেশের একসঙ্গে আলোচনায় বসা এবং এখানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন করা উচিত। আমাদের একে-অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণ ও যুক্তি নেই।”

হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এ জয় নিয়ে ইরানের রাজনৈতিক এবং সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকে হুথিদের এ জয়কে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের জয় হিসেবে দেখছেন।

হুথি বিদ্রোহীদের বেশিরভাগই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা দখলের পর থেকেই লড়াই করে যাচ্ছে তারা।

লোহিত সাগরে হুথিদের এই বিজয়কে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। গতকাল শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুথিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।”

গত শুক্রবার বন্দরনগরী মোখা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথি বিদ্রোহীরা। যা ইয়েমেনের সরকারের জন্য অনেক বড় একটি ধাক্কা। মোখার নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে লোহিত সাগরে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইয়েমেনি সরকার।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি পুরোনো বক্তব্য আবারও সামনে এনেছেন। যেখানে খামেনি বলেছিলেন, “হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে।”

ঘালিবাফ নিজে হুথিদের জয় নিয়ে বলেছেন, “সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।”

অপরদিকে দেশটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, হুথিদের এ জয়ে ইরান সরকার খুশি। তিনি বলেন, “এই অঞ্চলের সব দেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে স্বাধীন হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া উচিত।”

সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত অবস্থায় পাওয়া

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়া একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না: ইরানি প্রেসিডেন্ট

ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমান

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৈঠক

কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩.৪ লিটার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা

কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা : দুই দিন পর নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান