ই-পেপার শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনা ইতিহাসের বড় অঘটনের সেই ম্যাচের রেফারি ফাইনালের দায়িত্বে

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১২:২৭

২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ আর মাত্র এক ধাপ দূরে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেন। ফাইনালের আগে ফিফা নিশ্চিত করেছে, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর এই ঘোষণার পরই আলোচনায় উঠে এসেছে-মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের ম্যাচে ভিনচিচের অতীত রেকর্ড কেমন?

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপের শীর্ষ পর্যায়ের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেন এই স্লোভেনিয়ান।

কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপে অভিষেক হয় ভিনচিচের। সেখানে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে আসন্ন ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ দায়িত্ব-যা তার রেফারিং ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ।

ইউরোপের অন্যতম সেরা রেফারি হওয়ায় স্পেনের অনেক ম্যাচেই দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, ইউরো ২০২০-এ সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্ব এবং ২০২৩ সালের নেশনস লিগ সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। তবে এসব ম্যাচই ছিল লামিনে ইয়ামালের জাতীয় দলে অভিষেকের আগের ঘটনা।

ইয়ামালের সঙ্গে ভিনচিচের সরাসরি সম্পর্ক রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে। দুটিই ছিল স্পেনের ইউরো ২০২৪ জয়যাত্রায়। প্রথমটি গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় এবং দ্বিতীয়টি সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ জয়, যেখানে ইয়ামাল দুর্দান্ত দূরপাল্লার গোলে সমতা ফিরিয়ে ইতিহাস গড়েছিলেন।

ভৌগোলিক কারণে আর্জেন্টিনার ম্যাচে খুব কমই দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে ভিনচিচের। এখন পর্যন্ত আলবিসেলেস্তের মাত্র একটি ম্যাচেই তিনি রেফারি ছিলেন। আর সেটিই আর্জেন্টাইন সমর্থকদের জন্য সবচেয়ে তিক্ত স্মৃতিগুলোর একটি।

২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে অবিশ্বাস্য পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ। সেই হারে ভেঙে যায় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এখন পর্যন্ত ভিনচিচের অধীনে এটিই মেসিদের একমাত্র ম্যাচ এবং একমাত্র পরাজয়।

তবে ওই ম্যাচে ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গিয়েছিল। ম্যাচের সপ্তম মিনিটে কর্নারের সময় লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করা হলে তিনি আর্জেন্টিনাকে পেনাল্টি দেন। সেই স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। এছাড়া পুরো ম্যাচে সৌদি আরবের খেলোয়াড়দের ছয়টি হলুদ কার্ড দেখালেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে সতর্ক করেননি ভিনচিচ।

এবার বিশ্বকাপের ফাইনালে আবারও মেসির আর্জেন্টিনার ম্যাচে বাঁশি বাজাবেন স্লাভকো ভিনচিচ। অন্যদিকে, তার অধীনে খেলা দুই গুরুত্বপূর্ণ ম্যাচেই জয় পেয়েছে ইয়ামালের স্পেন। তাই রোববারের মহারণে এই স্লোভেনিয়ান রেফারির ভূমিকার দিকেও থাকবে ফুটবল বিশ্বের বিশেষ নজর।

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির জন্য এই

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

তিনি চেলসিতে খেলেন। ক্লাবের ফুটবলার হিসেবে এনজো ফার্নান্দেজের গোল উদযাপনের ছবি পোস্ট করেছিল চেলসি। কিন্তু

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার পর লিওনেল মেসির দুর্দান্ত অভিযানে যোগ হয়েছে নতুন মাত্রা।

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন আরেক প্রথা। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা