ই-পেপার শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা জোরদারের আহ্বান

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৮:৩৭

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ অগ্রণায়কের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকরা সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজ ও বিশেষ করে ডিআরইউর সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিক সমাজ এ আন্দোলনে অগ্রণায়কের ভূমিকা পালন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের এই ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত দেশীয় মৌসুমি ফল উৎসব ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলের প্রদর্শনী ও পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য, আইনের শাসন, সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ডিআরইউ এবং সাংবাদিক সমাজের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, রাজু আহমেদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার প্রমুখ।

আমার বার্তা/এমই

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

জাতীয় যুব দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস আগের মতো আলাদা আলাদা দিনে উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে উল্লেখ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন

বোয়িং ও এয়ারবাস দুটোই কিনবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব‌লে‌ছেন, আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

বোয়িং ও এয়ারবাস দুটোই কিনবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা জোরদারের আহ্বান

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী হবে সংস্কারের ধারাবাহিকতা: অর্থমন্ত্রী

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সাংবাদিক জীবনসঙ্গী হলে কেন বদলে যায় জীবন?

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী