ই-পেপার শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১২:৫২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার এই দাবি আগের মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে নির্বাচনের ফলাফলে চীনের কোনো প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্প দাবি করেন, অবমুক্ত নথিগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনী অবকাঠামোর চমকে দেওয়ার মতো দুর্বলতা তুলে ধরেছে। তিনি অভিযোগ করেন, চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করে, যার মধ্যে ভোটারদের নাম, ঠিকানা এবং ভোটার নিবন্ধনের তথ্য রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য গোপন করেছেন।

তবে ট্রাম্পের এই অভিযোগের সঙ্গে মিলছে না ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের একটি মূল্যায়ন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার নিবন্ধন, ব্যালট, ভোট গণনা বা ফলাফল পরিবর্তনের জন্য কোনো বিদেশি শক্তি প্রযুক্তিগতভাবে হস্তক্ষেপের চেষ্টা করেছে বা সফল হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওই মূল্যায়নটি পরিচালিত হয়েছিল ট্রাম্প প্রশাসনের তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র‍্যাটক্লিফের নেতৃত্বে। বর্তমানে তিনি সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে ওই প্রতিবেদনে এটিও বলা হয়েছিল, অন্তত ২০০৮ সাল থেকে চীন যুক্তরাষ্ট্রের ভোটার, জনমত, রাজনৈতিক দল, প্রার্থী এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে আসছে। বিশ্লেষকদের মতে, এসব তথ্য নির্বাচনের ফলাফল অনুমান করার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়ে থাকতে পারে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীনের হাতে থাকা ভোটারদের তথ্য গোপনীয় ছিল না। যুক্তরাষ্ট্রে এ ধরনের ভোটার তালিকা রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো নিয়মিত কিনে থাকে এবং এসব তথ্য ব্যবহার করে নির্বাচনের ফল পরিবর্তন করা সম্ভব নয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণের আগে হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে চীন-সংক্রান্ত তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেন, চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। - সূত্র: রয়টার্স

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। আজ ১৭ জুলাই শুক্রবার দেশটির প্রথম হাইড্রোজেন চালিত

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানো বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয়

এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ ইরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে এসে হরমুজ প্রণালিতে অবরোধ জারির পর এবার জ্বালানি পণ্য পরিবহনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা