ই-পেপার শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
১৬ জুলাই ২০২৬, ২১:৪৭

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘২৪-এর জুলাই’ বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) ডা. জাহেদ উর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরতে চলচ্চিত্র, তথ্যচিত্র ও অডিও-ভিজ্যুয়াল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ জাতীয় স্মৃতি সংরক্ষণে কার্যকর অবদান রাখবে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর, এএফডব্লিউসি, পিএসসি বলেন, জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

আলোচনা সভায় বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল, লেখক ও সুরকার বাপ্পী খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক হেলাল খান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানী এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও শহীদদের আত্মত্যাগ চলচ্চিত্র এবং অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সৃজনশীল উদ্যোগের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তারা শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ‘২৪-এর জুলাই’ বিষয়ক থিম সং এবং অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘২৪-এর জুলাই’ বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আমার বার্তা/এমই

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখে মোটরসাইকেলের করে বাসায় ফেরার

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের

পরীক্ষা শেষে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

বোয়িং ও এয়ারবাস দুটোই কিনবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা জোরদারের আহ্বান

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী হবে সংস্কারের ধারাবাহিকতা: অর্থমন্ত্রী

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সাংবাদিক জীবনসঙ্গী হলে কেন বদলে যায় জীবন?

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী