ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১৭:৫৮
আপডেট  : ৩০ জুন ২০২৬, ১৮:২৮

হারারের টেস্টে শেষ দিনের লড়াইটাও দীর্ঘস্থায়ী হলো না বাংলাদেশের। ব্যাটিং ধসের ধারাবাহিকতা থামাতে না পেরে এক ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে আবারও ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।

টস হেরে প্রথম ইনিংস ব্যাট করতে নেমে ১৪০ রানে অলআউট হয় টাইগাররা। জবাব দিতে নেমে ইনোসেন্ট কাইয়ার ১৪০ রানের ওপর ভর করে ৪১০ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। এছাড়া ওয়েসলি মাধভিরে ৭৭, ক্রেইগ আরভিন ৬০ এবং ব্রায়ান বেনেত করেন ৫৯ রান। ২৭০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৮৫ রানে।

২৭০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খায়। ব্লেসিং মুজারাবানির গতির সামনে টিকতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৬১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের আভাস দিলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

নিউম্যান নিয়ামুরির নিচু ফুলটসে বোল্ড হয়ে ৩০ রানে ফেরেন শান্ত। এরপর ৩৪ রান করে মুজারাবানির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন মুশফিক। তাদের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

অভিষিক্ত তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ৯ রানে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত হাসান মাহমুদ ক্যাচ দিলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও গুটিয়ে যায়, নিশ্চিত হয় ইনিংস ও ৮৫ রানের পরাজয়।

এর আগে প্রথম ইনিঙ্গে ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ২৭০ রানের বিশাল লিড নেয়। ইনোসেন্ট কাইয়া করেন ১৪০ রান, ওয়েসলি মাধেভেরে অপরাজিত থাকেন ৭৭ রানে।

বাংলাদেশের হয়ে লড়াই করেছেন একমাত্র তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে আরও বড় সংগ্রহ গড়তে দেননি। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই বোলিং নৈপুণ্যও শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি।

আমার বার্তা/এমই

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এরমধ্যেই নারী বিভাগ ক্রিকেট নিয়ে আসলো

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। জয়ের পর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

জার্মান ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচের কাছে। মন্তেরেই স্টেডিয়ামে এই ম্যাচের পরতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতায় জোর দিতে হবে

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির