ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

আমার বার্তা অনলাইন:
২২ এপ্রিল ২০২৬, ১৬:৫৫

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের বিরুদ্ধে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার অভিযোগ উঠেছে। দশটির সংবাদ মাধ্যম জিও সুপার নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেওয়াজের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনায় নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়ার বিষয়টি পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির তথ্যের ভিত্তিতেই পিসিবি তাদের অভ্যন্তরীণ ডিসিপ্লিনারি প্রকিয়া শুরু করেছে।

এই তদন্তের সরাসরি প্রভাব পড়েছে নেওয়াজের পেশাদার ক্যারিয়ারে। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য কাউন্টি দল সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২৬ মে থেকে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পিসিবি তাকে এনওসি দিলেও তদন্ত শুরু হওয়ায় সেই চুক্তি এখন বাতিল হয়ে গেছে। চলতি মৌসুমে তাকে আর ইংল্যান্ডের মাঠে দেখা যাবে না।

বর্তমানে নেওয়াজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে খেলছেন। গত মঙ্গলবারও রাওয়ালপিন্ডিজের বিপক্ষে তিনি তিন ওভার বোলিং করেছেন। তবে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার আন্তর্জাতিক বা অন্যান্য বিদেশী লিগে খেলার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

পিসিবির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আইসিসি আমাদের বিষয়টি অবহিত করেছে এবং আমরা যথাযথ প্রক্রিয়া শুরু করেছি। এই তদন্তের ফলাফল আজই আইসিসিকে জানানো হবে।

আমার বার্তা/এমই

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত

নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে