ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

জিয়া সাংস্কৃতিক জোট-জিসাজে'র উদ্যোগে বাংলা নববর্ষ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জ. ই. বুলবুল :
২২ এপ্রিল ২০২৬, ১১:১০
আপডেট  : ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯

জিয়া সাংস্কৃতিক জোট জিসাজ এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মঙ্গলবার রাতে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা: আরিফুর রহমান মোল্লা, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশাররফ হোসেন, জিয়া সাংস্কৃতিক জোট- জিসাজ এর নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলী আশরাফ আখন্দ, দপ্তর সম্পাদক ওসিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল,বিশিষ্ট ব্যবসায়ী রবিন হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক মেহেরুন আশরাফ। এতে সংগীত পরিবেশন করেন, আলাউদ্দিন হাওলাদার, সীমা ইসলাম, রায়হান, এস এম বিপাশ আনোয়ার, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ, মো. আশরাফুল আলম, আরিন তাবাসসুম ও উত্তম অধিকারী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী, আমিরুল ইসলাম মনি, নিলুফার ওয়াহিদ পাপড়ি ও সায়কার দল। তাদের মনোমুগ্ধকর নিত্য ও সংগীত পরিবেশনায় মুখরিত হয়ে উঠে হল প্রাঙ্গণ। এসময় সংগঠনের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামীতে জিয়া সাংস্কৃতিক জোটকে তৃণমূল পর্যায়ে বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

রাজধানীর বনানীতে একটি অবৈধ শিশা লাউঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। গতকাল

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদার দাবিতে গুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি