ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ১৯:১৬

রাজধানীর বনানীতে একটি অবৈধ শিশা লাউঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (গতকাল) দিবাগত রাতের এই অভিযানে লাউঞ্জটির মালিকপক্ষ ও কর্মীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ডিএনসির উপপরিচালক রাজিউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ‘ই’ ব্লকের ১৭/এ সড়কের ৮২ নম্বর ‘রাজিয়া’ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘এস লাউঞ্জ রেস্টুরেন্ট’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) ও অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযানে অংশ নেন পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে লাউঞ্জটির ভেতরে তল্লাশি চালিয়ে মোট ৪ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন প্লাস্টিক কৌটায় সংরক্ষিত ছিল ৩ কেজি এবং আলাদাভাবে আরও ১ কেজি শিশা পাওয়া যায়। এ ছাড়া ৮টি হুক্কা, একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, একটি ‘পিওএস’ মেশিন এবং একটি ব্যাংকের স্বাক্ষরবিহীন ফাঁকা চেক জব্দ করা হয়েছে।

অধিদপ্তর জানায়, অভিযানের খবর পেয়ে লাউঞ্জের কর্মীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই লাউঞ্জটির মালিক এএসএম শাকিল মাহমুদ, মো. আল আমীন ও মো. রফিক ফরাজী।

উপপরিচালক রাজিউর রহমান জানান, অবৈধভাবে নিকোটিনযুক্ত শিশা বিক্রি, সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে অভিযুক্তরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই ঘটনায় বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে অবৈধ শিশা বার ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। গতকাল

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদার দাবিতে গুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

এস আলমের হাতে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান কে অবরুদ্ধ

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী