ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ২০:৫৬

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ যুবারা। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন রোনান সুলিভান। আর তাতেই ২-০ গোল ব্যবধানে জিতে সাফের এবারের আসর শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। অবশ্য শেষ পর্যন্তই মাঠে নামা হয়নি ডেকলাইনের। তবে ভাই মাঠে না থাকলেও রোনান মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা।

কিন্তু নিজের সামর্থ্য থাকলেও একা কিছুই করতে পারছিলেন না আমেরিকায় জন্ম নেওয়া এই ফুটবল তারকা। প্রকৃতপক্ষে যোগ্য সঙ্গী পাচ্ছিলেন না তিনি। প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে নামা সুলিভান সতীর্থদের কাছ থেকে ঠিকমতো বলই পাচ্ছিলেন না। এরপরও দলের অন্যান্যদের সঙ্গে নিজের কানেকশন বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তিনি।

নতুন কম্বিনেশনে খেলতে নেমে একের পর এক সুযোগ পেলেও গোল আদায় করতে পারছিল না বাংলাদেশ। ফলে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের ৫৩তম মিনিটে প্রথমবার পাকিস্তানের জালে বল পাঠানো সম্ভব হয়। চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল আদায় করে বাংলাদেশকে লিড এনে দেন রোনান সুলিভান। ফলে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়ে যান তিনি।

অবশ্য এক গোল করেই থেমে যাননি সুলিভান। ম্যাচের ৬৭তম মিনিটে নিজের করা দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশকে দুই গোলের লিড এনে দেন এই তারকা ফুটবলাররা। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে ফাঁকি দেন সুলিভান। এরপর পুরো সময়ে আরও কোনো গোল আসেনি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এ জয়ের মাধ্যমে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশ। টেবিলের এক নম্বরে থাকা বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৩ পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশ্য পাকিস্তান একটি ম্যাচ খেলেও এখনও মাঠে নামা হয়নি ভারতের।

আমার বার্তা/এমই

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

সর্বশেষ পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্রীতি এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া-সংক্রান্ত সাম্প্রতিক

ভিনিসিয়ুসের জোড়ায় রোমাঞ্চকর জয় রিয়ালের, জিতল বার্সেলোনাও

চলতি মৌসুমের প্রথম দেখায় অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট