ই-পেপার মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১০:১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘চুক্তি হতে হলে কোনো যুদ্ধ থাকা চলবে না এবং ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এই শর্তেই তারা রাজি হচ্ছে। এর বাইরে কোনো চুক্তি হবে না।’

এর আগে, গত শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যম ট্রুথে বলেন হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে। অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। আলটিমেটামেটামের সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আগামী পাঁচদিনের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি।

বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালিটি অনেকটা বন্ধ হয়ে গেছে। যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো ৫০ শতাংশের বেশি বেড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ সোমবার রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতি ছিল। কেন্দ্রটি তৈরি করতে ইরানের ১০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা চায়নি সেটি ধ্বংস হোক, তাই আমাদের ফোন করেছে, আমি করিনি। তারা এখন একটি চুক্তিতে আসতে চায়।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেন, ইরানের চারটি বড় বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগমুহূর্তে ইরান ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই আলোচনায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত রয়েছেন।

বক্তব্যের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে অস্পষ্ট মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির সঙ্গে কথা হয়েছে; তবে কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে কথা হয়নি। আমরা জানিও না তিনি (সর্বোচ্চ নেতা) আদৌ বেঁচে আছেন কিনা।’

ট্রাম্প আরও জানান, এই আলোচনায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ; যেমন ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই আবার টেলিফোনে বিস্তারিত আলোচনা হবে। - সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএন

আমার বার্তা/এমই

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার (২৩ মার্চ) সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ বিকল্প

ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতি বর্তমানে এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যাকে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কোনো সংকট হবে না: জ্বালানি মন্ত্রী

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদকে গ্রেপ্তার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

২৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প

পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহ্বান

সংকট নেই, দু’দিন সরবরাহ বন্ধ থাকায় চাপ তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

শতবর্ষে পা রাখলো সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গজারিয়ার বাউশিয়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ বিকল্প

সুজানগরে বিএনপি-সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান