ই-পেপার মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩

সিলেটে বাউল গানের আসরে হামলা, আপসে মীমাংসার দাবি পুলিশের

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১৫:৪৫

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাউল গানের একটি আসরে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি স্থানীয়ভাবে আপসে মীমাংসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২২ মার্চ রোববার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের ইব্রাহিম শাহ মাজার সংলগ্ন এলাকায় বাউল গানের আসরে হামলার ঘটনার একটি ভিডিও সোমবার ২৩ মার্চ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা নারায়ে তকবির, আল্লাহু আকবর ও ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’ স্লোগান দিতে দিতে লাঠিসোটা হাতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। তারা মঞ্চে থাকা বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম ও দর্শনার্থীদের বসার চেয়ার ভেঙে ফেলে। আকস্মিক হামলায় আতঙ্কিত হয়ে আয়োজক ও মাজার ভক্তরা অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান। এতে পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ভাঙচুর শেষে হামলাকারীরা মিছিল নিয়ে স্থান ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আয়োজকরা জানান, প্রায় ১০০ বছর ধরে ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। এরই ধারাবাহিকতায় এবারের তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার রাতে হঠাৎ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে আসর পণ্ড করে দেয়।

ঘটনার পর মাজারের খাদেম দুদু মিয়া অভিযোগ করে বলেন, প্রায় ১০০ বছর ধরে মাজারকে ঘিরে ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু রোববার রাতে এক ব্যক্তি তার সাঙ্গপাঙ্গ ও আত্মীয়স্বজন নিয়ে এসে গানের আসরে হামলা চালান। তারা আগে কোনো অভিযোগ জানায়নি। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে পাশের একটি মসজিদের জানালার কাচ ভাঙচুর করে মাজারের ভক্তদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি মাজারের ভেতরে নয়, মূল ভেন্যুর বাইরে গ্রামের পাশে তৈরি করা একটি মঞ্চে গান-বাজনা হচ্ছিল। তাদের তিন দিনব্যাপী অনুষ্ঠান ছিল। রোববার রাতে স্পিকারে বেশি শব্দে গান বাজানোর কারণে স্থানীয় মানুষের ঘুমে ব্যাঘাত হচ্ছিল। এ কারণে তারা এসে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি এবং আয়োজকরাও মামলা করবেন না বলে জানিয়েছেন। উভয় পক্ষই নিজেদের ভুল স্বীকার করে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। ফলে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

আমার বার্তা/এমই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মনিরামপুরের এক পরিবারের তিন

সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

আজ ২৩ই মার্চ কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট

হাদি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

সিলেটে বাউল গানের আসরে হামলা, আপসে মীমাংসার দাবি পুলিশের

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

স্ত্রীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ কারাবন্দী ইমরান খানের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ জন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ মানব পাচার মামলায় গ্রেপ্তার: ডিবি প্রধান