ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

পর্ব -১ 
মোস্তফা সারোয়ার:
০৫ মে ২০২৬, ১৩:১৩

রাস্ট্রায়ত্ব তেল সরবরাহ কারী প্রতিষ্ঠান সিরাজগঞ্জের শাহাজাদপুরের যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপোতে অনিয়মেই যেন নিয়মে পরিনত হয়েছে । বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়মানুযায়ী যে কোন ডিপোতে কোন কর্মকর্তা কিংবা কর্মচারীর তিন বছরের অধিক চাকরি করার বিধান নেই, অথচ যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপোর ইনচার্জ আবুল ফজুল মো: সাদেকিন দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে একই ডিপোতে অত্যান্ত দাপটের সহিত চাকরি করে যাচ্ছে । শুধু তিনিই নয় বরং তার সিন্ডিকেটের নুন্যতম দশ সদস্য বিপিসির নিয়মনীতিকে তোয়াক্কা না করে একই ষ্টাইলে দীর্ঘ বছর ধরে একই ডিপোতে চাকরি করছে৷ এদিকে ডিপো ইনচার্জ আবুল ফজুল মো: সাদেকীন এবং তার সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে ২০২৩ সালে বিপিসি চেয়ারম্যান এবং ২০২৫ সালে জালানি সচিব বরাবর লিখিত অভিযোগ করা হলেও অজ্ঞাত কারনে তা ফাইল চাপা পড়ে আছে। অভিযোগ উঠেছে বিপিসি এবং যমুনা অয়েলের উচ্চ পদস্থ কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করেই আবুল ফজুল মো: সাদেকীন সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি কোটি টাকার তেল পাচারের অভিযোগ দীর্ঘদিনের।

সক্রিয় সাদেকীন সিন্ডিকেট

২০২১ সালের মে মাসে আবুল ফজল মো: সাদেকীন বাঘাবাড়ির ডিপো ইনচার্জ হিসাবে দায়িত্ব নেয়। এরপরই তিনি এখানে গড়ে তুলেছে একটি তেল চুরির শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে আছে এসিট্যান্ট ম্যানেজার ( অপস)মো: মাহাবুল আলম , গেজার জাকির হোসেন, এবং একাধিক নিরাপত্তা প্রহরীর মধ্যে স্বপন কুমার, সিবিএ নেতা অরুণ চৌধুরীর শ্যালক সেলিম মন্ডল, বাবু মিয়া, তাজুল ইসলাম, সিবিএ নেতা অরুণ চৌধুরীর সহযোগী মো: আনিস, হাসান ও মেহেদীসহ আরো অনেকে। এরা প্রত্যেকেই এই ডিপোতে পাঁচ ছয় বছর ধরে চাকরি করে যাচ্ছে। এই সিন্ডিকেটের নেতৃত্বেই চলছে এই ডিপোতে তেল চুরির মহা উৎসব৷ এরা সকলেই তেল চুরির সময় হাতেনাতে ধরাও পড়ছে একাধিকবার। পাশাপাশি এই সিন্ডিকেটের বিরুদ্ধে তেল চুরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিপিসি এবং জালানি মন্ত্রণালয়ে স্থানীয় বাঘাবাড়ির ডিপোর জালানি সরবরাহকারী একাধিক প্রতিষ্ঠান লিখিত অভিযোগ করেছে, কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় তা ধামাচাপা পরে আছে ।

অভিযোগ উঠেছে সিনিয়র কর্মকর্তাদের ডিঙিয়ে তৎকালীন যমুনা অয়েলের এমডি এবং সিবিএ নেতাদের সাথে অর্থ লেনদেনের মাধ্যমে ডিপো ইনচার্জ হিসাবে বদলী হয়ে আসে আবুল ফজুল মো: সাদেকীন । তিনি যোগদানের পরেই তার অদক্ষতার কারনে স্থানীয় পেট্রোল পাম্প মালিক এবং ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কাছে জিম্মি হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। ডিপো ইনচার্জের অন্যতম সহযোগী গেজার জাকির হোসেন তেল চুরিতে সিদ্ধহস্ত। মুলত তার নেতৃত্বেই হচ্ছে তেল চুরির সকল অবৈধ কারবার । পুর্বে ছিল নিরাপত্তা প্রহরী কিন্তু বড় অংকের টাকার বিনিময়ে আবুল ফজুল মো: সাদেকীন জাকির হোসেনকে তেল সংগ্রহ ও পরিমাপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে। ২০২৩ সালের ২১ এপ্রিল বাঘাবাড়ি ডিপোর পদ্মা অয়েলের ডিজেল এর ট্যাংক হতে যমুনা অয়েলের গেজার জাকির হোসেন তেল চুরির সময় হাতে নাতে ধরা পড়েছিল। অভিযোগ উঠেছে এই জাকির হোসেনের নেতৃত্বে যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো হতে কেরোসিন মিশ্রিত অকটেন চোরাই পথে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। সমস্ত প্রকার দুর্নীতি আড়াল করতে আবুল ফজল সাদেকীন সর্বদাই উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নকে ঢাল সরুপ ব্যবহার করার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারী বিপিসির তৎকালীন চেয়ারম্যান বাঘাবাড়ি ডিপো পরিদর্শন কালে কেরোসিন মিশ্রিত তেল পাচারের বিষয়টি তারে কাছে ধরা পড়ে , কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । অবশ্য পেট্রোল / অকটনে কেরোসিন মিলিয়ে অধিক লাভে বাজারে বিক্রি করার বিষয়টি কমবেশি সবাই জানে। তাই বর্তমানে তারা তেল পাচারের কৌশল পরিবর্তন করে অয়েল ট্যাংকারের সুপারভাইজারদের দ্বারা জাহাজ জেটিতে নোঙ্গর করার আগেই পেট্রোল, অকটেন বিক্রি করে স্টোরেজ ট্যাংকে রিসিভ এর সময় কম দেখিয়ে, ডেনসিটি কিংবা পানির মিশ্রন বেশি দেখিয়ে তেল পাচারের টাকা আগেই হাতে নেয়। পরে জাহাজের সুপারভাইজারদের সাথে দরকষাকষি করে সমাধান করে ।

শত কোটির টাকার মালিক সাদেকীন সিন্ডিকেট

তেল চুরির টাকায় শত কোটি টাকার মালিক বনে গেছে আবুল ফজুল মো: সাদেকীন সিন্ডিকেটের সকল সদস্য । পদবি ডেপুটি ম্যানেজার ( একাউন্টস) কিন্তু সিবিএ নেতাদের আর্শীবাদ পুষ্ট হওয়ার বাঘাবাড়ি অয়েল ডিপোর মতো বিশাল কার্যক্রম পরিচালনা করতেছেন ২০২১ সালের মে মাস থেকে৷ বদলীর সময় অনেক আগেই পার হয়ে গেছে এই কর্মকর্তার কিন্তু বহাল তবিয়তে একই ডিপোতে। অভিযোগ রয়েছে পার্বতীপুর ডিপোতে চাকরি করা কালীল সময়েও তেল চুরির সাথে সম্পৃক্ত ছিল আবুল ফজল মো: সাদেকীন । তবে বাঘাবাড়ী ডিপোতে যোগদানের কয়েক মাসের মাথায় বেপরোয়া হয়ে যায়। স্থানীয় কিছু অসাধু ডিলার/ ডিস্ট্রিবিউটর চক্রের সহযোগিতায় রাষ্ট্রীয় সম্পদ জ্বালানি তেল চুরি করে পাঁচার শুরু করে, যা চলছে অদ্যবধি । অভিযোগ উঠেছে অকটেন ও পেট্রোলের সাথে কেরোশিন মিলিয়ে বাজারে বিক্রি করে মাসে নুন্যতম কয়েক কোটি অবৈধ ভাবে অর্জন করছে এই সিন্ডিকেট। জানা গেছে সাদেকীনের নিজ জেলা চাপাইগন্জে রয়েছে পাঁচ কোটা ব্যয়ে নির্মিত বিলাসবহুল বাড়ি। ঢাকার গুলশানে আছে ফ্ল্যাট, বগুড়ায় শ্বশুর বাড়ীতে স্ত্রীর নামে রয়েছে বিলাশ বহুল ফ্ল্যাট। নিজে ব্যবহার করার জন্য চল্লিশ লাখ টাকা দিয়ে কিনেছে প্রিমিও গাড়ি যাহার রেজিষ্ট্রেশন ঢাকা মেট্রো গ - ৪৭-৪৪৭৬, স্ত্রীর চলাচলের জন্য রয়েছে আলাদা টয়োটা এলিয়ন গাড়ি যাহার রেজিষ্ট্রেশন নাম্বার গ- ৩৭-৭৭০৬। দুটো গাড়ির বাজার মুল্য ৭৫ লাখ টাকার উপরে। উপরোক্ত অভিযোগে বিষয়ে কথা বলার জন্য আবুল ফজল মো: সাদেকীনকে একাধিকবার ফোন করা হয়, দেয়া হয় ক্ষুদে বার্তাও কিন্তু তিনি ফোন ধরেননি এমনকি ক্ষুদে বার্তারও কোন সাড়া দেয়নি । ( পরবর্তী পর্বে থাকছে মাহবুল আলম ও জাকির হোসেনের কোটি টাকার সম্পত্তির খতিয়ান)

আমার বার্তা/এমই

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর  প্রধান প্রকৌশলী ডিজাইন এন্ড মনিটরিং বিভাগের আইয়ুব আলীকে ঘিরে অসংখ্য

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

 চীন বিএনপির সাথে সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী, বিএনপি এক চীন নীতি এবং দুই দেশের

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

# বিচার দাবিতে ভুক্তভোগী নারীর আকুতি # বরখাস্ত কারারক্ষীকে পাঠিয়ে ঘুষের প্রস্তাব # ডিআইজি কর্তৃক ঘুষ গ্রহণের

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

ইমন - মামুন আন্ডার ওয়ার্ল্ডের দীর্ঘদিনের জুটি। পুরো নাম সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ বা মানসম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ