ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১০:৫৮

জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (৫ মে) দেশের সব বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি ডেপুটি কমিশনারদের (ডিসি) রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

প্রধান বিচারপতি ডেপুটি কমিশনারদেও (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনাররা (ডিসি) এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

অনলাইন ও ডিজিটালভিত্তিক গণমাধ্যম দ্রুত বিস্তৃত হওয়ায় সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই এই

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ