ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইবি প্রতিনিধি:
০৬ মে ২০২৬, ১৬:১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা হয়েছে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব আজ বুধবার (৬ মে) শেষ হচ্ছে।

দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের সুবাসে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন যেন এক টুকরো বাংলাদেশকে একত্রে হাজির করেছে ক্যাম্পাস প্রাঙ্গণে।

তিন দিনব্যাপী এ উৎসবে ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি স্টলগুলোতে রয়েছে বাহারি রঙ ও নকশার হাতের বালা, গলার হার, কানের দুলসহ মাটির তৈরি বিভিন্ন হস্ত ও কারুশিল্পপণ্য। এ ছাড়া পাওয়া যাচ্ছে ফুল ও ফলের গাছসহ বিভিন্ন রকমের বই।

উৎসবকে ঘিরে রয়েছে নাগরদোলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার মাঝেও এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে এনে দিয়েছে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য। অনেকের মতে, এটি সাময়িকভাবে ক্লান্তি দূর করে ক্যাম্পাসে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে।

উৎসবে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে, রসমালাই ও ইলিশের বাড়ি, চমচমের দেশ রাজবাড়ী, হামাকে নওগাঁ, ম-এ ময়মনসিংহ, ম-এ মন্ডা, HILL FLAVORS, বনলতার বাড়ী, ভৈরব তীরের মিষ্টিমুখ, গৌড়ের রসনা, পাবনার জামাই আদর, খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির (সুন্দরবন), জালালাবাদ (বৃহত্তর সিলেট বিভাগ), Manify, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, নীলচাষী, গদখালী ফুলঘর (যশোর), পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি, মক্তব প্রকাশনা, দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি, ভাওয়াইয়া সুরে, চরের স্বাদে ও ঐতিহ্যের “কুড়িগ্রাম”, ঢাকাইয়া হাট, যমুনা, সুন্দরবন, Made in Kushtia, ই-ঝিয়ান, লোকসংস্কৃতির নেত্রকোণা, দিশারী বুক হাউজ, Sakif's Calligraphy, আরশীনগর-ফুড ব্যাংক, Islamic University Music Association, বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি, সুগন্ধা এক্সপ্রেস, বগুড়ার দইঘর, গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ প্রায় ৩৪টি স্টল। যেখানে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য ও বিভিন্ন জেলার সৌন্দর্য ফুটে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্যের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও খাবারের ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জেলার খাবার পরিচিত করার পাশাপাশি অন্য জেলার স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

অভয়ারণ্যের সভাপতি নাঈমুল ফারাবী বলেন, এই উৎসবের মূল লক্ষ্য হলো বাংলাদেশের জিআই পণ্যগুলোকে সবার সামনে তুলে ধরা। আয়োজনটি সফল করতে ক্যাম্পাসের বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সংগঠনসহ সামাজিক সংগঠনগুলো সার্বিক সহযোগিতা করেছে। দেশের বিভিন্ন জেলার যেসব পণ্য নিজস্ব পরিচয়ে পরিচিত, সেগুলো এখানে এনে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলায় ঘুরে এসব পণ্যের স্বাদ নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসেই শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চলের বিখ্যাত পণ্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এটিকে তিনি বড় একটি অর্জন হিসেবে উল্লেখ করেন, যা শিক্ষার্থীরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে আগাম বন্যার পূর্বাভাস প্রদান সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তথ্য-উপাত্তের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ