ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৮:২৩
ডিসি সম্মেলনে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচন তার প্রমাণ।

মঙ্গলবার (০৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।

সেনাপ্রধান বলেন, ‘আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।’

সেনাপ্রধান বলেন, ‘একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়।’

ডিসিদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগী করতে তারা প্রস্তুত রয়েছে।’

আমার বার্তা/এমই

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই এই

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ বা মানসম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ