ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

মুফতি ওমর বিন নাছির
১৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৫

তাওহিদ অর্থ আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তাঁর সত্তা, গুণাবলি, ক্ষমতা ও ইবাদতে কাউকে শরিক না করা। বিশ্বাস করা যে, একমাত্র আল্লাহই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবন-মৃত্যুর মালিক এবং সমগ্র জগতের নিয়ন্ত্রক। ইবাদত, প্রার্থনা, ভয়, আশা, ভরসা ও আনুগত্যের সর্বোচ্চ অধিকার একমাত্র তাঁরই। আল্লাহ তাআলা তাঁর অসীম দয়া ও অনুগ্রহে যাকে ইচ্ছা তাকে তাওহিদের মতো মহামূল্যবান সম্পদ দান করেন। এটি বান্দার প্রতি তাঁর বিশেষ অনুগ্রহ।

মহান আল্লাহ মানবজাতিকে অনর্থক সৃষ্টি করেননি। মানুষের জীবনের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। আর তা হলো একমাত্র তাঁর ইবাদত করা এবং তাঁর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিয়াত : আয়াত ৫৬)

মূলত মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আর ইবাদতের ভিত্তি হলো তাওহিদ। তাওহিদ ছাড়া ইবাদতের প্রকৃত অর্থ ও তাৎপর্য পূর্ণতা পায় না। এ কারণেই যুগে যুগে আল্লাহ নবী-রাসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব অবতীর্ণ করেছেন এবং মানবজাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন। সব নবী-রাসুলের দাওয়াতের মূল বিষয় ছিল একই—একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। আল্লাহ বলেন, ‘আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো।

’ (সুরা নাহল : আয়াত ৩৬)

অনেকেই মনে করেন, তাওহিদ শুধু মুখে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা কিংবা অন্তরে আল্লাহকে এক বলে বিশ্বাস করার মধ্যেই সীমাবদ্ধ। অথচ প্রকৃতপক্ষে তাওহিদের দাবি মানুষের সম্পূর্ণ জীবনকে ঘিরে বিস্তৃত। একজন তাওহিদবাদী ব্যক্তি শুধু নামাজ, রোজা, হজ ও জাকাতের ক্ষেত্রে আল্লাহর একত্ব স্বীকার করবেন না; বরং তাঁর কথা, কাজ, চিন্তা, বিশ্বাস, চরিত্র, সামাজিক আচরণ, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক লেনদেনেও আল্লাহর নির্দেশনা মেনে চলবেন।

তাওহিদের সৌন্দর্য ও পূর্ণতাকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো শিরক। শিরক অর্থ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর ইবাদত, ক্ষমতা, কর্তৃত্ব ও বিশেষ গুণাবলিতে অন্য কাউকে শরিক করা। শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না। এ ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।’ (সুরা নিসা : আয়াত ৪৮)

তাওহিদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো, উপকার ও ক্ষতির চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। পৃথিবীতে মানুষ, সম্পদ, ক্ষমতা কিংবা বিভিন্ন উপায়-উপকরণ থাকলেও এগুলোর কোনোটিই আল্লাহর ইচ্ছার বাইরে স্বাধীনভাবে কাউকে উপকার বা ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা তাঁর রাসুল (সা.)-কে উদ্দেশ করে বলেন, ‘বলুন, আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া আমার নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা আমার নেই।’ (সুরা আরাফ : আয়াত ১৮৮)

ঈমান ও তাওহিদের নেয়ামত লাভ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তা সংরক্ষণ করা। শুধু নিজের ঈমান রক্ষা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং পরিবার-পরিজন, সন্তান-সন্ততি এবং প্রিয়জনদের ঈমান ও আকিদার প্রতিও যত্নবান হতে হবে। কেননা পার্থিব সম্পদ হারিয়ে গেলে আবার অর্জন করা সম্ভব, কিন্তু ঈমান হারিয়ে গেলে মানুষের আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর।’ (সুরা তাহরিম : আয়াত ৬)

আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ তাওহিদের ওপর অবিচল রাখুন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন। আমিন।

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?

জন্মের পর মুসলিম নবজাতককে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রথমেই তার কানে আজান দেওয়া হয়। শিশুর কানে আজান

শিশুদের প্রতি নবীজির আদর

শিশুরা আল্লাহ তা’য়ালার দেয়া অমূল্য আমানত। তাদের প্রতি ভালোবাসা, মমতা, সঠিক শিক্ষা ও সুন্দর আচরণ

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

ইসলামি জ্ঞানচর্চা, ফিকহশাস্ত্র ও সমকালীন মুসলিম বিশ্বের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী।

রাগ নিয়ন্ত্রণে নবীজির পাঁচ পরামর্শ

হতাশা, অসহায়ত্ব, অবিচার ও তীব্র শারীরিক বা মানসিক কষ্ট থেকে সাধারণত মানুষের মধ্যে রাগ তৈরি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?