ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মো. নাছির (২২) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৭ চট্টগ্রামের একটি দল।

গ্রেপ্তার নাছির পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে। তিনি এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গা মডেল থানার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চুরির সন্দেহে ধরে নিয়ে যায় কয়েকজন। পরে তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরে একটি কক্ষে নিয়ে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোবারক পতেঙ্গা থানার দক্ষিণ বেড়িবাঁধ এলাকার মোহাম্মদ আব্দুল মাবুদের ছেলে। তিনি কেইপিজেডের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় মোবারকের বাবা বাদী হয়ে চারজনকে এজাহারনামীয় আসামি করে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ১২ নভেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবি জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার নাছিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন

আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়ায় যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?