ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না: রাশেদ

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১৫:৩৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তার দাবি, এনসিপিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ‘জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারত। বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিলো। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দলের প্রয়োজন ছিলো না।’

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ‘এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতেছে না, কিভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির।’

রাশেদ খাঁনের দাবি, এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদ অতীতে এ বিষয়ে সোচ্চার থাকলেও বর্তমানে তিনি জামায়াত-শিবিরের কর্মীদের দলে অন্তর্ভুক্ত করছেন।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাবের মধ্যে রয়েছে।

তার ভাষ্য, ‘৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপির বসন্ত শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে।’

রাশেদ খাঁন বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যতা পূরণের একটি সুযোগ এনসিপির সামনে তৈরি হয়েছিল। তবে নেতৃত্বের ব্যর্থতায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ হাতছাড়া হলো। নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করল আমাদের নাহিদ-আসিফরা।’

আমার বার্তা/এমই

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ফোকাস কোচিং সেন্টার’ বানানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে

জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ

মুন্না সভাপতি নয়নকে সাধারণ সম্পাদক, যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর