ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করে যাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১৪:০৩

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনের আগ থেকে জামায়াত কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষার্থীদেরকে অপরাজনীতি পরিহারেরও আহ্বান জানান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে বিএনপি ‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’ মর্মে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, "দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামাত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী।"

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ফখরুলের মতে, এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেশে আবারও বিভেদ সৃষ্টির অপচেষ্টা।

মির্জা ফখরুল বলেন, ৫ই আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।'

মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান: মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় এক বিশাল সমাবেশের ঘোষণা দেন মহাসচিব। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমান।

কর্মসূচি ও প্রস্তুতি: সারাদেশের জেলা ও উপজেলা ইউনিটগুলোতে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় এই দিবসটিকে 'উৎসব' এবং 'রাজনৈতিক শপথ গ্রহণের দিন' হিসেবে পালনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিয়ে সৃষ্ট উত্তেজনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রোপাগান্ডা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, "একটি অশুভ শক্তি ৫ই আগস্টের বিজয়কে নস্যাৎ করতে চায়। তারা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তাদের রাজনৈতিকভাবে নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মে দিবসের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, "জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন দিশা পেয়েছে, কোনো ষড়যন্ত্রই এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না।"

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

আগামী ১ মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওইদিন নয়াপল্টন বিএনপির

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: শফিকুর রহমান

বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরই দাখিল করা হলফনামায় উঠে এসেছে ঢাকা জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগ জোরদারে গুরুত্ব দিলেন রাষ্ট্রদূত

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্যামিলি কার্ড দিতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না: প্রতিমন্ত্রী

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: ফখরুল

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরেই অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি

সামাজিক মাধ্যমে তাপমাত্রা নিয়ে ভুয়া বার্তা, ফায়ার সার্ভিসের সতর্কতা

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করে যাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল