ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

তেলের দাম সমন্বয়ে আইএমএফের চাপ নেই: শেখ রবিউল আলম

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫

তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যত্মরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি।

এছাড়া পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম সমন্বয় করেছে বলেও জানান মন্ত্রী। তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। সেক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর কোনো কর্তৃপক্ষের সঙ্গে বসার প্রয়োজন হবে না।

তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না। যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে উল্লেখ করে পরিবহনমন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যান চলাচল, যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করছি, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত

ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইস্ক্যাপ) ৮২তম অধিবেশন

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

এবার বাম্পার ফলনের কারণে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোচ্ছে দেশ। বাজারে দামও সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষক

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অগ্রাধিকার: পাটমন্ত্রী

দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়া বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন বস্ত্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহভাজনকে নিয়ে সামনে এলো শিউরে ওঠার মতো তথ্য

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: শফিকুর রহমান

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত

তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাস ভাড়া-নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নাই

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অগ্রাধিকার: পাটমন্ত্রী

গরম কবে কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী