ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১০:২৫

লা লিগার শিরোপা থেকে ক্রমাগত নিজেদের দূরে নিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেললেও তাদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ট্রফি ধরে রাখার মিশনে শীর্ষে আছে বার্সেলোনা। আলভারো আরবেলোয়ার দল সেই ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে। যোগ করা সময়ে (৯৪) গোল হজম করায় রিয়াল বেটিসের সঙ্গে লড়াই শেষ হয়েছে ১-১ ড্রতে।

গতকাল (শুক্রবার) রাতে বেটিসের মাঠে লস ব্লাঙ্কোসদের পরীক্ষাটা কঠিনই ছিল। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র তাদের এগিয়ে দিলেও, শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রিয়াল। বেটিসের হেক্টর ভেলেরিনের গোল তাদের জয়বঞ্চিত করে। এ ছাড়া পজেশন এবং আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। বেটিস ৫২ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে রিয়ালের ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৮টি।

স্বাগতিক বেটিস খেলার শুরুতেই রিয়াল মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের হাতে বল লাগায় পেনাল্টির আবেদন জানায়। কিন্তু সাড়া দেননি রেফারি। এরপর অল্প সময়ের মাঝে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে। প্রথমে দুরূহ কোণ থেকে নেওয়া তার ভলি লক্ষ্যে ছিল না, এরপর বক্সের মাঝে ওয়ান-অন-ওয়ানডে উড়িয়ে মারেন। খানিক বাদেই রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়ুস। ১৭ মিনিটে ফেদে ভালভার্দের জোরালো নিচু শট বেটিস গোলরক্ষক ফেরালেও, পুরো বিপদমুক্ত হয়নি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাছ থেকে সেটি জালে জড়ান।

৩০ মিনিটের পর জুড বেলিংহ্যাম ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছেন, বক্সে পাওয়া বল উড়িয়ে মেরে। ৪৪ মিনিটে বেটিসের অ্যান্তোনির শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও পরপর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে সফরকারীদের বাঁচিয়েছেন। বিরতির পর নেমে এমবাপে জালে বল জড়ালেও সেটি কাটা পড়ে অফসাইডে। গোল বিল্ডআপের সময়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড অফসাইড লাইনে ছিলেন।

এরপর লুনিন জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে আরেকটি দারুণ সেভে স্কোরলাইন অপরিবর্তিত রাখেন। ১-০ গোলে জয়ের পথে আগাচ্ছিল রিয়াল। কিন্তু এরপরই বদলায় দৃশ্যপট। অ্যান্তোনির শট প্রথমে প্রতিহত করলেও বেলেরিন জটলার মধ্যে দিয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন। স্বাগতিক গ্যালারিতে উল্লাসে ফেটে পড়ে। এর মধ্য দিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানো হলো না রিয়ালের।

লস ব্লাঙ্কোসরা ৩৩ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দুইয়ে অবস্থান করছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। বেটিস ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। আর কিছু ম্যাচ বাদেই ইউরোপীয় লিগগুলোর শিরোপা

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদপ্রত্যাশী হিসেবে আবেদন করেছিলেন প্রায় তিন শতাধিক কোচ। সেখান থেকে

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে অংশ নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেনি বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

তেলের দাম সমন্বয়ে আইএমএফের চাপ নেই: শেখ রবিউল আলম

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন সফিউল আজম

ইসলাবাদে যাচ্ছেন উইটকফ এবং কুশনার, জানাল হোয়াইট হাউস

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ 

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই: বাঘায়েই