ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

কয়রায় এমপির পরিচ্ছন্নতা অভিযান

শেখ সিরাজউদ্দৌলা লিংকন
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১

খুলনার কয়রা উপজেলায় শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উন্নয়ন ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কয়রা উপজেলা সদরের প্রধান সড়ক, বাজার এলাকা এবং বিভিন্ন জনবহুল স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। কর্মসূচির শুরুতেই তিনি সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি পরিচ্ছন্ন শহর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি নাগরিক স্বাস্থ্য ও সুশৃঙ্খল জীবনের পূর্বশর্ত।

এদিনের অভিযানে সড়ক ও ফুটপাত থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করার কাজ করা হয়। পাশাপাশি পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ব্যবসায়ী দোকানের সামনে জমে থাকা বর্জ্য নিজেরাই পরিষ্কার করেন এবং পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধির এমন অংশগ্রহণ জনসচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্লাহ, শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজা উদ্দীন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়নের আমীর জি এম মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, সাংবাদিক হাফিজুর রহমান, নাঈম হোসেন রকি প্রমুখ।

কর্মসূচি শেষে সংসদ সদস্য জানান, পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচি নয়; এটি ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আরও কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

সচেতন মহল মনে করছে, জনসম্পৃক্ত এমন উদ্যোগ অব্যাহত থাকলে কয়রা উপজেলাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলা সম্ভকয়রা, পরিচ্ছন্নতা অভিযান, খুলনা-৬, মাওলানা আবুল কালাম আজাদ, জনসচেতনতাব হবে।

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষিত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা জড়িতদের বিচার নিশ্চিত করার

বিরোধীদল ও সরকারি দলের সুন্দর সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো

বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেওয়ার আশা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় এমপির পরিচ্ছন্নতা অভিযান

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: নৌমন্ত্রী

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি