ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১২
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় তিনি বই মেলায় উদ্বোধনের জন্য যোগদান করেন।

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন তিনি।

এর আগে, বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। এই পদক শুধু একটি সম্মাননাই নয়; বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলিকে স্মরণ করার একটি অনন্য মাধ্যম। একই সঙ্গে শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় অবদান রাখা গুণীজনদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেয় এই রাষ্ট্রীয় স্বীকৃতি।’

জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের চর্চা আরও শানিত ও বিকশিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প-সাহিত্যের বিকাশে রাষ্ট্র ও সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। তবে এসব ক্ষেত্রকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশকে এগিয়ে নিতে নৈতিক মানসম্পন্ন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। আমাদের সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ এই দিনটির মধ্যেই নিহিত। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি এটি ছিল জালেমের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় অনুধাবনের মাস, শেকড় সন্ধানের মাস।

তিনি আরও বলেন, ‘জ্ঞানী-গুণীদের কর্ম ও কর্মময় জীবনের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ভাষা শহিদদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন।’

আমার বার্তা/এমই

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

রাষ্ট্রীয় অতিথি ভবন ’যমুনা’তেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন জনবল নিয়োগের

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

তৌহিদ হোসেন বাদ, ইউএনজিএ সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান

হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ