ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮
আপডেট  : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। শুরুর দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। এই ভাষণে প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সাড়ে ১৫ বছরের শাসনকালে দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণে বাংলাদেশে ছাত্র-জনতার জুলাই আন্দোলনসহ মানবতাবিরোধী অভিযোগের বর্ণনা থাকবে। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি তুলে ধরা হবে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন ও প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। সাধারণত মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রিপরিষদ ভাষণ প্রস্তুত করে এবং মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতি তা পাঠ করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, ভাষণের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এবারও রাষ্ট্রপতির ভাষণ প্রায় দেড়শ পৃষ্ঠার হবে। তবে রাষ্ট্রপতি পুরো ভাষণ পাঠ করবেন না; গুরুত্বপূর্ণ অংশ সংসদে পড়ে শোনানো হবে এবং বাকিটা স্পিকারের অনুমতি সাপেক্ষে পঠিত বলে গণ্য হবে।

ভাষণের এক বড় অংশে বিএনপির নির্বাচনী ইশতেহার, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, বিরোধী দলের ওপর নির্যাতন, গুম ও নিপীড়নের খতিয়ানসহ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের বিষয় তুলে ধরা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১২ মার্চ অধিবেশন অনুষ্ঠিত হবে; এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানও ভাষণ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পূর্ববর্তী ভাষণে দ্বাদশ সংসদ অধিবেশনের অভিজ্ঞতাও প্রতিফলিত হয়েছে।

আমার বার্তা/এমই

বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশৃঙ্খল অবস্থা দূর করে শৃঙ্খলা ফেরাতে সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ,

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন—

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: মন্ত্রিসভায় সিদ্ধান্ত