ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

সংকটের মধ্যে এলো সুসংবাদ, নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১২:৪৪

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। ৪৫ দিন খনন ও ১৫ দিন ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। তবে কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপটির খননকাজের সূচনা করে। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প'।

বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ১ হাজার ৩৬১ মিটার ও ১ হাজার ৪৫০ মিটার মাটির নিচে দুটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা যাচ্ছে। এটি ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে খননের কাজ চলছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, ৪৫ দিনের মধ্যে খননকাজ ও ১৫ দিনের ডিএসটি টেস্ট শেষে এখানে মজুত কৃত গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবার খননকাজ শুরু হয়েছে এবং এটি একনাগাড়ে চলবে। ১ হাজার ৫৫০ মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাপেক্স বলছে, নোয়াখালীর এই অঞ্চল তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম কূপের সন্ধান মেলে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনও গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় এবং ২০১৮ সালে একই কূপে ওয়ার্কওভার করে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও 'সুন্দলপুর-১', 'সুন্দলপুর-২', 'সুন্দলপুর-৩' নামে নোয়াখালীতে তিনটি গ্যাসকূপ খনন করেছিল বাপেক্স। যার মধ্যে সুন্দলপুর-১ ও সুন্দলপুর-৩ এর উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। সুন্দলপুর-২ থেকে এখনও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে। তবে সুন্দলপুর-৩ এর ওয়ার্কওভার শেষে আবারও সেটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, কক্সবাজারে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে চলছে গ্যাসের সংকট। রান্নার চুলা জ্বলছে না, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কমে বাড়ছে লোডশেডিং।

অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। রাজধানীতে দৈনন্দিন জীবনে পড়েছে এই সংকটের প্রভাব।

জিয়াউর রহমান হত্যার তদন্ত প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ থেকে ৪৫ বছর আগে চট্টগ্রামের সার্কিট হাউসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর

নগদকে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক করতে হবে: ফকির মাহবুব আনাম

নগদকে আরও লাভজনক, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সচেতন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যার তদন্ত প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বেড়েছে স্বাস্থ্য বাজেট, মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করবে সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

নগদকে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক করতে হবে: ফকির মাহবুব আনাম

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

সংকটের মধ্যে এলো সুসংবাদ, নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত, গাজী নজরুলসহ যেসব বিষয় আলোচনায়

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরাগচির বেফাঁস মন্তব্য : ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা চালক নিহত

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: সমাজকল্যাণমন্ত্রী

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

সব আদালত প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় প্রবাসীরা

তারুবা টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ইনফান্তিনোর কর্মকাণ্ডে ২০৩০ বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের দেশগুলোর

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ৮ জন