ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

জবি প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৬, ১৮:১০

সনাতন ধর্মীয় শিক্ষার্থীদের সংগঠন শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন বাঁধন চন্দ্র দাস। ঘোষিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৬১ জন সদস্য স্থান পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অজয় পাল বলেন, নতুন কমিটির সভাপতি হিসেবে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস ও আস্থার মর্যাদা রেখে সংগঠনের উন্নয়ন, শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও শুভকামনাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাঁধন দাস বলেন,আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি এবং সংগঠনের সকল নীতিনির্ধারকদের প্রতি, যারা আমার মতো অযোগ্য ব্যক্তিকে বিশেষ দায়িত্বের স্থান দিয়েছে। আমার প্রথম কাজ হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ ও শিক্ষা সকলের সামনে তুলে ধরা। মহাপ্রভু বলেছেন প্রতি দারে দারে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তিনি আরও বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। মহাপ্রভুর এই বাণী হৃদয়ে ধারণ করে আপনাদের সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চায়।

সংগঠনের সাবেক সভাপতি হৃদয় সূত্রধর বলেন, নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহৎ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সংগঠনটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ, দিকনির্দেশনা ও বিভিন্ন সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কার্যালয়ে আটকে রেখে শারীরিক

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের