ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৬, ১৮:৩১

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ওয়ান অ্যান্ড মেজারমেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাক্ট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। তিনি তিনটি পৃথক মামলায় এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিধিমালা অমান্য করায় পৌর শহরের কাইতকাই এলাকায় অবস্থিত ‘সালাম অটো রাইস মিল’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা অঞ্চলের দুটি বেকারিকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ‘আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ২০ হাজার টাকা এবং ‘মানিক বেকারি’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত পুরো অর্থ নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

অভিযান চলাকালে মধুপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, বাজারে পণ্যের সঠিক ওজন ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের অধিকার রক্ষায় প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

গাজীপুরের গুরুত্বপূর্ণ টঙ্গী-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ময়লার ভাগাড় জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব (সরাইল) রিজিয়নের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ময়মনসিংহ

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা সদর উপজেলায় একমাত্র মেয়ের আত্মহত্যার প্রায় ৩ মাসের মাথায় মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার