ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়াল ইসি, জারি হলো গেজেট

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১৮:২৮

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় পরিবর্তন আসায় এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ভোটার সংখ্যার অনুপাতে ভোটকক্ষ নির্ধারণের আগের নিয়ম সংশোধন করে নতুন নির্দেশনা জারি করেছে ইসি।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি ২,০০০ (দুই হাজার) ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র বসানো হবে। এতে ভোটকক্ষে আগে যেখানে সাধারণভাবে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকত, নতুন নিয়মে সেটি বাড়িয়ে প্রতি ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে বলা হয়েছে।

একইভাবে উপনির্বাচনের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করা হয়েছে। আগে উপনির্বাচনে কোনো একটি পদে ভোটের জন্য ৫০০ জন পুরুষ এবং ৪০০ জন মহিলা ভোটারের বিপরীতে একটি কক্ষ ব্যবহৃত হতো। এখন সাধারণ নির্বাচন বা উপনির্বাচন, উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে।

নতুন নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজনে একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরি করা যাবে। এছাড়া পূর্বের নিয়ম বহাল রেখে জানানো হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই একটি করে ভোটকেন্দ্র বসাতে হবে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রয়োজনের ওপর ভিত্তি করে একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্রও বসানো যাবে।

আমার বার্তা/এমই

ভারতের ‘সেপা’ ও ৮ দেশের সঙ্গে চলছে বাণিজ্য চুক্তির দরকষাকষি

২০২৬ সালের পর বিশ্ববাজারে দেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতে বহুমাত্রিক বাণিজ্য কৌশল ও নীতিগত সংস্কারের

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করা হবে বলে

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

প্রতিবছর পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়াল ইসি, জারি হলো গেজেট

বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

ভারতের ‘সেপা’ ও ৮ দেশের সঙ্গে চলছে বাণিজ্য চুক্তির দরকষাকষি

উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

এক জেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দি, কীভাবে উদ্ধার করবে প্রশাসন

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

অনেক রক্ত ঝরিয়ে, ব্যাপক আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে: রিজভী

জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০ জন

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ