ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ২১:০১

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সকালে পরিচালিত এ অভিযানে দু’টি ট্রাক থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়।

বুধবার (৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।

অভিযানকালে ট্রাক দু’টির চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, পরিবেশ সংরক্ষণ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আমার বাতা/এমই

ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের কর্মসূচি

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে নিহত: খেলা নিয়া মানুষটারে এইভাবে মাইরা ফালাইবো

কাজের খোঁজে প্রায় আট মাস আগে কুমিল্লায় আসেন নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের বাসিন্দা

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিশুর মৃত্যু

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের কর্মসূচি

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে নিহত: খেলা নিয়া মানুষটারে এইভাবে মাইরা ফালাইবো

নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার