ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৪:৫৯
আপডেট  : ০৪ জুলাই ২০২৬, ১৫:১০

জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

২০২৪ সালের রক্তস্নাত জুলাই; টানা ৩৬ দিনের আন্দোলন এবং স্বৈরাচারের পতন। নিজেদের অধিকার আদায়ে প্রাণ দেয় শিশু-তরুণ, বৃদ্ধসহ সহস্রাধিক। আর এতেই তৈরি হয় নতুন বাংলাদেশ বিনির্মাণের এক ঐতিহাসিক মুহূর্ত।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘গেল ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতসহ, জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাই অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে।’

কোনো বিভক্তি নয়, সবাই ঐকবদ্ধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে—এমন আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন চব্বিশের গণঅভ্যুত্থানের নিহতদের স্বজনরা। প্রিয়জন হারানোর আর্তনাদে আশপাশ ভারী হয়ে উঠে। বজ্র কণ্ঠে দাবি উঠে নারকীয় সেই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির।

গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহতরা অভিযোগ করেন, জুলাইকে ব্যবহার করে একটি মহল নানা সুবিধা নিয়েছে। জুলাইকে পণ্য না ভেবে, ধারণ করার আহ্বান জানান তারা।

এছাড়া এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া, চাঙ্খারপুল, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ীসহ ২৪ এর নারকীয় হত্যাকাণ্ডে সাজার বিষয়ে সরকারের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, ‘শিগগিরই সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে।’

আমার বার্তা /জেএইচ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতি ভাগাভাগি করে দুই দেশের মানুষে-মানুষে পারস্পরিক সম্পর্ক আরও

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চীন, ভারত ও রাশিয়ার মতো পরাশক্তির দেশগুলোর সঙ্গে বাংলাদেশের

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের সমবায় আন্দোলনকে আরও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর