ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সেবা খাতে ২০২৫-এ ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১৮:২৩

২০২৫ সালে সেবা খাতে জাতীয় পর্যায়ে প্রাক্কালিক (আনুমানিক হিসাব) মোট ঘুষের পরিমাণ ১২ হাজার ৬৩৩ দশমিক ২ কোটি টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 'সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৫'-এর তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, ভূমি সেবায় ৩০৮১.২ কোটি টাকা, বিচারসংশ্লিষ্ট সেবায় ২০১২.৮ কোটি টাকা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ১৫৯৯ কোটি টাকা, পাসপোর্ট সেবায় ১০৮৩.২ কোটি টাকা, কৃষি সেবায় ৯১৮.৯ কোটি টাকা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৮০৪.৪ কোটি টাকা, ব্যাংকিং সেবায় ৬৭১.৯ কোটি টাকা, বিআরটিএ সেবায় ৬০৪.৬ কোটি টাকা, শিক্ষা (সরকারি ও এমপিওভুক্ত) সেবায় ৫২৫.৯ কোটি টাকা, বিদ্যুৎ সেবায় ৪৩৫.৬ কোটি টাকা, স্বাস্থ্য (সরকারি) সেবায় ১৮১.৭ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহায়তায় ১৭.১ কোটি টাকা, এনজিও (প্রধানত ক্ষুদ্র ও মাঝারি ঋণ) সেবায় ৩.১ কোটি টাকা ও অন্যান্য (বিমা, কর ও শুল্ক, গ্যাস, এনআইডি, এমএফএস ইত্যাদি) সেবায় ১৬৭.৯ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায়, ২০২৩ সালের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণের তুলনায় ২০২৫ সালে প্রায় ১৫.৯ শতাংশ (১,৭২৯.৯ কোটি টাকা) ঘুষ লেনদেন বেশি হয়েছে। প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপির ০.২৩ শতাংশ এবং জাতীয় বাজেটের (সংশোধিত) ১.৫৮ শতাংশ। ২০২২ সালের বিবিএসের জনশুমারি অনুযায়ী ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট প্রাক্কলিত খানার সংখ্যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা।

এ সময় প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) প্রাক্তন অধ্যাপক সেকেন্দার হায়াত খান, প্রাক্তন অধ্যাপক পিকে মো. মতিউর রহমান, প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ শোয়ায়েব, অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের(বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে

কার্যালয় সংকটে ইসি, ব্যবস্থা নিতে গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগে চিঠি

মাঠপর্যায়ে শতাধিক প্রশাসনিক কার্যালয়ের সংকটে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংকট উত্তরণে পৃথক তিনটি প্রকল্পের

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন, ১১ মাসে খরচ মাত্র ৪৮ শতাংশ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কার্যালয় সংকটে ইসি, ব্যবস্থা নিতে গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগে চিঠি

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

সেবা খাতে ২০২৫-এ ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

জনবান্ধব-দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাতে সরকারের জিরো টলারেন্স নীতি: মন্ত্রী

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে বাকৃবি ভিসির সংবর্ধনা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু