ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১১:১৯

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার (২৪ জুন) রাত ৩টার দিকে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় সীমান্তে অবস্থান নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৬ পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা সীমান্তের কাঁটাতারের নিকটবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

সহড়াতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব জানান, বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকাল প্রায় ৮টার দিকে বিএসএফ ওই ৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

প্রসঙ্গত, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে এবং ১৯ জুন সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেসব ক্ষেত্রেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

আমার বার্তা /জেএইচ

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা 

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৫ জুন)

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার: নৌপরিবহন মন্ত্রী

সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়: সংগীত প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা 

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ : টিআইবি

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের