ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১০:৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচেও ফর্মের তুঙ্গে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোল করেছেন তিনি। কিন্তু হ্যাটট্রিক হতো তার, যদি বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে ২২ মিনিটের গোল বাতিল না হতো! ব্রাজিলের ৩-০ গোলের জয় ছাপিয়ে মেক্সিকান রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ভক্ত, বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা বিভক্ত।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই গোল করেছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। আরেকটি ম্যাচেও নিজেকে প্রমাণ করলেন দুটি গোল করে। তবে তার জোড়া গোল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে যে গোলটি বাতিল হয়েছে, সেটি নিয়ে।

২২তম মিনিটে স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনড্রি নিজের অর্ধে বল পায়ে নিয়ে দ্বিধায় ছিলেন। ভিনিসিয়ুস বল দখলে নিয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান। ব্রাজিলিয়ানদের গোল উদযাপন কিছুক্ষণের মধ্যে হতাশায় মিলিয়ে গেছে। মেক্সিকান রেফারি সিজার রামোসকে পিচ সাইড মনিটরে ভিএআর রিভিউ নিতে বলা হয়। রিপ্লে দেখে তিনি গোলটি বাতিল করেন। তার মতে বলটি কেড়ে নেওয়ার সময় হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। গোল বাতিলের সঙ্গে সঙ্গে ডাগআউটে খেলোয়াড় ও কোচরা ক্ষোভ জানান।

রিপ্লেতে দেখা গেছে, হেনড্রি বল বিপদমুক্ত করার মুহূর্তে তার সামনে বাঁ পা বাড়িয়ে দিয়েছেন ভিনিসিয়ুস। কারও কারও মতে, ব্রাজিলিয়ান তারকা ন্যায্যভাবে বল দখলে নেন, আবার কেউ মনে করেন, কিক নেওয়ার সময় হেনড্রি বাধা পেয়েছেন।

এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সাবেক প্রিমিয়ার লিগ অ্যাসিস্ট্যান্ট রেফারি ও বর্তমান বিবিসি রুলস অ্যানালিস্ট ডারেন কান মনে করেন, স্কটল্যান্ড এই সিদ্ধান্তের সুবিধা পেয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা ভিনির ফাউল ছিল। তার পা মাটিতেই ছিল, ডিফেন্ডার তাকে লাথি মেরেছে। স্কটল্যান্ড এই সিদ্ধান্তে সুবিধা পেয়েছে।’

সাবেক ব্রাজিল মিডফিল্ডার লুকাসত লেইভাও একই মত দিয়েছেন। ভিনির বল দখলের প্রশংসা করে তার দাবি, গোলটি দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমার মতে এটা ফাউল নয়, দারুণ প্রেস, স্কোর ২-০ হতে পারত। অবশ্যই, দেখা যাক রেফারি বিশেষজ্ঞরা কী বলেন, কিন্তু আমার মতে, এটা ফাউল নয়।’ স্কটল্যান্ডের নারী দলের সাবেক আন্তর্জাতিক ডিফেন্ডার র‍্যাচেল করসির যুক্ত, ‘আমার মনে হয় যুক্তিটা হলো, ভিনি বল স্পর্শ করার আগেই স্পর্শটি হয়েছে, বল তার নিয়ন্ত্রণে ছিল না, সে প্রথমে স্কটল্যান্ডের খেলোয়াড়কে স্পর্শ করে। এটা অবিশ্বাস্যভাবে সৌভাগ্যজনক।’

সাবেক স্কটল্যান্ড ফরোয়ার্ড জেমস ম্যাকফ্যাডেন দ্বিমত পোষণ করেছেন, ‘আপনি যদি ভিডিওটি আবার দেখেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বল কিক করার মুহূর্তে সে বাধার মুখে পড়ে। তার কাজে বাধা দেওয়া হয়েছে। আমার মতে এটি একটি ফাউল এবং সিদ্ধান্তটি সঠিক।’

ওই গোল বাতিল হলেও থেমে যাননি ভিনিসিয়ুস। তার সাত মিনিটের গোলে আগেই ব্রাজিল লিড নিয়েছিল প্রতিপক্ষের স্কট ম্যাককেনার ভুলে। আর হাফটাইমের আগে ভিনিসিয়ুস ব্যবধান দ্বিগুণ করেন। মাঝের গোলটি হলে সেটি হ্যাটট্রিক হতো তার।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ম্যাচে এই মেক্সিকান রেফারির বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্রয়ের সেই ম্যাচেও রামোস দায়িত্বে ছিলেন।

ওই ম্যাচে সুইজারল্যান্ডের সমতাসূচক গোলটির আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ধাক্কা দেওয়া এবং ম্যাচের শেষ দিকে পেনাল্টি বক্সে গাব্রিয়েল জেসুসকে ফাউল করার পরও পেনাল্টি না দেওয়ায় দুটি বড় বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচের পর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ফিফার রেফারি কমিটির কাছে অভিযোগ জানায়। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহার না করায় তারা অসন্তোষ প্রকাশ করেছিল।

আমার বার্তা /জেএইচ

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার নাম ব্রাজিল-আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও সেই বহুল প্রতীক্ষিত মহারণের সম্ভাবনা জাগতে

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল।

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। দুই ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন শীর্ষে। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার: নৌপরিবহন মন্ত্রী

সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়: সংগীত প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা 

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ : টিআইবি

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা