ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৬:৫৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ওয়াসা, তিতাস, রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয় সে বিষয়ে সমন্বয় করা হচ্ছে।

শনিবার (২০ জুন) রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে জন্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নগরবাসীর দুর্ভোগ কমিয়ে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর মুসলিম বাজার খাল থেকে এখন পর্যন্ত ৪১৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান এবং পর্যায়ক্রমে অন্যান্য খালেও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ডিএনসিসি। যেসব এলাকায় পানি জমে থাকার প্রবণতা বেশি এবং হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব স্থানের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমার বার্তা/এমই

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

ঢাকায় নিযুক্ত যুক্তরা‌জ্যের হাইক‌মিশনার সারাহ কুক ব‌লে‌ছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্ব

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন