ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৩:৫৩
আপডেট  : ০৬ মে ২০২৬, ১৩:৫৬

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এই সেশনে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আজহার প্রস্তুতিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে ডিসিদের পরিষ্কার বার্তা দেন। পরে সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। এই বিশাল পরিমাণ অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনে মামলা ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। একইসঙ্গে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নীতিবহির্ভূতভাবে দেওয়া লাইসেন্সগুলো জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক ‘গায়েবি’ মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা ম্যাজিস্ট্রেট ও এসপিদের সমন্বয়ে গঠিত কমিটি এসব আবেদন যাচাই করবে। তবে হত্যা, অস্ত্র বা মাদক পাচারের মতো গুরুতর অপরাধের মামলা এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে না। ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলোতে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা সাংবাদিক অযথা হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত আসামিদের দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের নিষ্কৃতি দেওয়ার বিষয়েও আইনি প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল আজহা নিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও রেললাইনের আশেপাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। পশুর হাটে জাল নোট শনাক্তকরণে প্রয়োজনীয় মেশিন স্থাপন এবং বড় বাজারগুলোতে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ও নিবিড় নজরদারি নিশ্চিত করা হবে।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার ট্যানারিগুলোর ধারণক্ষমতা বিবেচনায় গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত চামড়া লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে যাতে অন্তত সাত দিন পর চামড়াগুলো ঢাকার অভিমুখে আনা হয়।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদক, চাঁদাবাজি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটগুলো বন্ধে দ্রুত নতুন আইন প্রণয়ন করা হচ্ছে এবং এরই মধ্যে অনেক সাইট ব্লক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রেক্ষাপটে সীমান্তে কোনো ধরনের অস্থিরতা বা অনুপ্রবেশের আশঙ্কা উড়িয়ে দিলেও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই এই

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ বা মানসম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ